ঢাকা   মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে যাচ্ছে এনসিপি

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:২৮ এএম

প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে যাচ্ছে এনসিপি

‘দেশ যাবে নতুন পথে, ফিরবে না আর ফ্যাসিবাদে’ এই স্লোগানকে ধারণ করে প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা বলেন প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটির আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব।

তিনি জানান, বিপ্লব-বিকল্প-বিনির্মাণ এই মটোকে ধারণ করে জুলাই শহীদ পরিবার, ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলের নেতারা, ফ্যাসিবাদবিরোধী গণমাধ্যমকর্মী ও এক্টিভিস্ট এবং সারাদেশের জেলা কমিটির আহ্বায়ক ও সদস্য সচিবদের নিয়ে ধানমন্ডি আবাহনী ক্লাব মাঠে আগামী ২৮ ফেব্রুয়ারি ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে। এদিন গত এক বছরের কর্মসূচি নিয়ে ডকুমেন্টারি ও চিত্র প্রদর্শনী করা হবে।

এছাড়াও বিভাগীয় ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে। কর্মসূচি অনুযায়ী আগামী ২ মার্চ (১২ রমজান) চট্টগ্রাম, ৩ মার্চ (১৩ রমজান) কুমিল্লা, ৪ মার্চ (১৪ রমজান) সিলেট, ৫ মার্চ (১৫ রমজান) ময়মনসিংহ, ৬ মার্চ (১৬ রমজান) ঢাকা, ৭ মার্চ (১৭ রমজান) ফরিদপুর, ৮ মার্চ (১৮ রমজান) বরিশাল, ৯ মার্চ (১৯ রমজান) খুলনা, ১০ মার্চ (২০ রমজান) রাজশাহী, ১১ মার্চ (২১ রমজান) রংপুর, ১২ মার্চ (২২ রমজান) ঢাকা মহানগর, ১৩ মার্চ (২৩ রমজান) ঢাকা মহানগর উত্তর, ১৪ মার্চ (২৪ রমজান) ঢাকা মহানগর দক্ষিণের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন