ঢাকা   মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

বিএনপির মুখে এক, অন্তরে আরেক রূপ দেখতে পাচ্ছে জনগণ: গোলাম পরওয়ার

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ১১:৩৯ পিএম

বিএনপির মুখে এক, অন্তরে আরেক রূপ দেখতে পাচ্ছে জনগণ: গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জুলাই সনদ নিয়ে বিএনপি দ্বিচারিতাপূর্ণ আচরণ করছে। বিএনপির মুখে এক, অন্তরে আরেক রূপ দেখতে পাচ্ছে জনগণ। গণভোটের ৭০ শতাংশ রায় বাস্তবায়নে কালক্ষেপণ করে বিএনপি জাতিকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছেন।

​সোমবার (১৩ জুলাই) বিকেলে ফেনী শহরের গ্র্যান্ড সুলতান কনভেনশন সেন্টারে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে ‘জুলাই গণঅভ্যুত্থানের চেতনা, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচার এবং আমাদের করনীয়’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, মানুষ তাজা প্রাণ আর রক্ত দিয়ে ফ্যাসিস্ট সরকারকে বিদায় করেছে, কিন্তু দিন গড়ানোর সঙ্গে সঙ্গে বর্তমান সরকার সে কথা ভুলে যাচ্ছে। জুলাই সনদ নিয়ে বিএনপি দ্বিচারিতাপূর্ণ আচরণ করছে। গণভোটের রায় বাস্তবায়নে কালক্ষেপণ করা হলে দেশ আবারও সংঘাতের দিকে চলে যেতে পারে বলে তিনি সতর্ক করেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, মানুষের গণভোটের গণরায়কে না মেনে বিএনপি জাতিকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছেন। এখনো সময় আছে পার্লামেন্টে আলোচনা করুন, সংবিধান সংস্কারের বিশেষ কমিটি গঠন করুন। সংবিধান সংস্কার পরিষদের বিশেষ বৈঠক ডাকুন। আপনারা এটি সংসদে নিষ্পত্তি না করে রাজপথে নিয়ে যেতে চান, বিরোধী দলগুলোকে এক করে অথবা গণভোটে ৭০ শতাংশ জনগণের সঙ্গে নিয়ে আমরা রাজপথে নামবো।

​সেমিনারে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন এবি পার্টির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।

​জামায়াতে ইসলামীর ফেনী জেলা আমির মুফতি আবদুল হান্নানের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা আবদুর রহীমের সঞ্চালনায় সেমিনারে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- দলটির কুমিল্লা অঞ্চল টিমের সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভুঁইয়া, ঢাকা মহানগর উত্তর জামায়াতের সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিক, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য অ্যাডভোকেট এস এম কামাল উদ্দিন,সাবেক জেলা আমীর সামছুদ্দিন, বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা সভাপতি মাওলানা নাজমুল আলম, জেলা এনসিপির সদস্য সচিব শাহ ওয়ালি উল্লাহ মানিক, জেলা বিডিপির ফেনী জেলা সেক্রেটারি মো. ইসমাইল, শহর শিবিরের সভাপতি শফিকুল ইসলাম,জাগপার জেলা সভাপতি মোহাম্মদ সাইফুদ্দিন প্রমূখ।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন