ঢাকা   সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

২৪ ঘণ্টার মধ্যে নূরাকে গ্রেপ্তার করতে হবে; এমপি হাসনাত আবদুল্লাহর আলটিমেটাম

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:০৪ পিএম

২৪ ঘণ্টার মধ্যে নূরাকে গ্রেপ্তার করতে হবে; এমপি হাসনাত আবদুল্লাহর আলটিমেটাম

২৪ ঘণ্টার মধ্যে নূরাকে গ্রেপ্তার করতে হবে; এমপি হাসনাত আবদুল্লাহর আলটিমেটাম

এমটিনিউজ২৪ ডেস্ক : রাজধানী ঢাকার অদূরে নর‌সিংদী‌তে কিশোরীকে ধ র্ষ ণ ও হত্যার ঘটনায় মূল অভিযুক্ত নূরাকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।

এই ব্যাপারে বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) মধ্যরাতে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ দাবি জানিয়েছেন তিনি।

হাসনাত আবদুল্লাহ লেখেন, ‘নর‌সিংদীতে কিশোরীকে ধর্ষণ এবং বাবার কাছ থে‌কে ছি‌নিয়ে নিয়ে হত্যায় জানা যাচ্ছে, স্থানীয় বিএন‌পি নেতাও জ‌ড়িত। তি‌নি হলেন, মহিষাশুড়া ইউনিয়নের মেম্বার ও ইউনিয়ন বিএনপির সহসভাপতি আহম্মদ আলী দেওয়ান।’

এদিকে সংবাদমাধ্যমের খবরের বরাত দিয়ে তিনি আরও লেখেন, ‘সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, নরসিংদীর মাধবদীতে দিন ১৫ আগে স্থানীয় নূরার নেতৃত্বে পাঁচ-ছয়জনের একটি বখাটে দল কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে কিশোরীকে তুলে নিয়ে ধ র্ষ ণ করে। মেয়েটির বাবা স্থানীয় মেম্বারের কাছে এর বিচার চান। কিন্তু ধ র্ষ ক দের কাছ থেকে টাকা খেয়ে বিএন‌পি নেতা ও মেম্বার আহম্মদ আলী দেওয়ান আপসের নামে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। মামলা করতে দেন‌নি। উল্টো মেয়ে‌টির প‌রিবারকে এলাকা ছাড়তে বলেন।’

পোস্টের শেষে তিনি লেখেন— ‘এতে চাপে পড়ে বুধবার বিকেলে কিশোরী মেয়েকে খালার কাছে রেখে আসতে যাচ্ছিলেন বাবা। সে সময় তুলে নেয় নুরা। বৃহস্পতিবার সরিষাক্ষেতে মেয়েটির লাশ পাওয়া যায়।

পু‌লিশ মহিষাশুড়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি আহম্মদ আলী দেওয়ান, তার ছেলে ইমরান দেওয়ানসহ চারজনকে গ্রেপ্তার করেছে, যা যথেষ্ট নয়। ধ র্ষ ক নূরাকে ধরতে হবে ২৪ ঘণ্টার মধ্যে। আহম্মদ আলী দেওয়ানের শ‌ক্তির উৎস বিএন‌পি নেতাদের ধরতে হবে। স্বারাষ্ট্রমন্ত্রীকে বলতে হবে, বিএন‌পি নেতাদের প্রশ্রয়ে ধ র্ষ ণ-অপহরণ-খুনের মতো জঘণ্য অপরাধ কবে থামবে?’

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!