ঢাকা   শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

এবার যে বার্তা দিল চীন

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪৫ পিএম

এবার যে বার্তা দিল চীন

ইরানে ইসরাইল-যুক্তরাষ্ট্রের যৌথ হামলা: এবার যে বার্তা দিল চীন

আন্তর্জাতিক ডেস্ক : ইরানে যৌথ হামলা চালিয়েছে ইসরাইল ও যুক্তরাষ্ট্র। এরপর থেকেই যুদ্ধ শুরু হয়ে গেছে। দফায় দফায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়ে জবাব দিচ্ছে ইরান।

ইরানের শতাধিক সামরিক স্থাপনায় আঘাত হানার দাবি করেছে ইসরাইল। এতে দেশটির মিনাব সিটিতে ৫১ স্কুলছাত্রী নিহত হয়েছে। এর আগে প্রথমে পাঁচ, পরে ২৪ শিশু নিহতের খবর পাওয়া যায়। 

গভীর উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। খবর আলজাজিরার।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইরানের জাতীয় সার্বভৌমত্ব, নিরাপত্তা ও ভৌগোলিক অখণ্ডতাকে অবশ্যই সম্মান করতে হবে। একই সঙ্গে সব পক্ষকে আরও উত্তেজনা এড়িয়ে সংলাপে ফিরে আসার আহ্বান জানিয়েছে। 

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!