ঢাকা   মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ক্রীড়া প্রতিমন্ত্রীকে পবিত্র কোরআন উপহার আসিফের

Authorনিউজ রুম

প্রকাশ: ০১ মার্চ ২০২৬, ১২:২৫ পিএম

ক্রীড়া প্রতিমন্ত্রীকে পবিত্র কোরআন উপহার আসিফের

ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে পবিত্র কোরআন উপহার দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আসিফ আকবর। বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

গতকাল রাত ১০টার পর আমিনুল হকের বাসায় যান আসিফ। ভাতৃত্বের জায়গা থেকেই ক্রীড়া প্রতিমন্ত্রীকে এই উপহার দিয়েছেন বলে জানিয়েছেন তিনি। সেখানে বিশেষ কোনো ইস্যুতে আমিনুল হকের সঙ্গে কথা হয়নি আসিফের। সম্প্রতি একটি পডকাস্টে ক্রীড়া প্রতিমন্ত্রীর প্রশংসা করেছেন তিনি।

অক্টোবরে বিসিবি নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে জয়ী হয়ে আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বে নতুন বোর্ড গঠন করা হয়। এই বোর্ডকে অবৈধ বলে মন্তব্য করেছিলেন আমিনুল হক। তবে ক্রীড়া প্রতিমন্ত্রী হওয়ার পর বিষয়টি নিয়ে আর কোনো মন্তব্য করতে শোনা যায়নি তাঁকে। আসিফের বিশ্বাস, নিজের দায়িত্ব পালনে সর্বোচ্চ চেষ্টাই করবেন আমিনুল হক।

আসিফ বলেছিলেন, ‘আমাদের প্রতিমন্ত্রী আমিনুল হককে অভিনন্দন জানাই এবং তাঁর সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক খুবই ভালো। তিনি যেহেতু সব ফেডারেশনগুলোর বস, একই সঙ্গে জাতীয় ক্রীড়া পরিষদেরও বস– তাঁর দায়িত্ব এখন অনেক বেশি। অতীতে যে অবস্থানে ছিলেন, সেটা ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ক্রীড়া বিষয়ক সম্পাদক। তো ওই জায়গা থেকে যেটা সব সময় বলি, আমরা ২৫ জন পরিচালক আছি, সারা বাংলাদেশে ২৬ নম্বর পরিচালক তাঁরা বলতে পারেন। কিন্তু দায়িত্বের জায়গা হচ্ছে ক্রীড়া প্রতিমন্ত্রী, যেটার মন্ত্রী হচ্ছেন তারেক রহমান সাহেব, অর্থাৎ উনার হাতে মন্ত্রণালয়টা রেখেছেন।’

আমিনুল হকের কাছে বড় প্রত্যাশার কথা আসিফের, ‘আমিনুল সাহেব যে কথাগুলো বলেছেন অতীতে, সেগুলো এখন বলছেন না এবং তাঁর এটা জানেন যে মন্ত্রী হওয়ার পরে কীভাবে বলতে হয়—এটা আমার খুব ভালো বিষয় মনে হচ্ছে। তো আশা করছি, তিনি সব ফেডারেশন নিয়ে মাথা ঘামাবেন এবং বাংলাদেশের ক্রীড়া ক্ষেত্রে যেখানে যেখানে সমস্যাগুলো আছে, সেটা তিনি বের করবেন এবং বাচ্চাদের খেলাধুলার ব্যবস্থা করবেন, যেন আমাদের কিশোর গ্যাং এবং ড্রাগ থেকে মুক্ত থাকতে পারে।’

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন