ঢাকা   সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

মার্কিন-ই স রা ই লি আ’গ্রা’স’নে’র বিরুদ্ধে মুসলিম বিশ্বকে এক হওয়ার আহ্বান সাদিক কায়েমের

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ০২ মার্চ ২০২৬, ০৩:২৮ এএম

মার্কিন-ই স রা ই লি আ’গ্রা’স’নে’র বিরুদ্ধে মুসলিম বিশ্বকে এক হওয়ার আহ্বান সাদিক কায়েমের

মুসলিম বিশ্বের সব রাষ্ট্রকে একত্রিত হয়ে মার্কিন-ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নেতারা।

রোববার (১ মার্চ) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে আয়োজিত সংক্ষিপ্ত সভায় তারা এ আহ্বান জানান। এ সভা ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির গায়েবানা জানাজার পর অনুষ্ঠিত হয়।

ডাকসুর ভিপি সাদিক কায়েম বলেন, আদর্শিক ভিন্নতা থাকতে পারে। কিন্তু এই আগ্রাসন, সাম্রাজ্যবাদ ও জায়নিজমের বিরুদ্ধে আমাদের এক হয়ে লড়াই করতে হবে। আজ ইরানে যে হামলা হচ্ছে, একসময় অন্য মুসলিম দেশগুলোতেও এমন হামলা ঘটতে পারে। তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এই অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে হবে।

এসময় ডাকসু নেতারা আরও মন্তব্য করেন, আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর কারণে বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে শোক ঘোষণা করা উচিত ছিল।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন