ঢাকা   মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

নিরাপদে দেশে ফিরলেন মুশফিকুর রহিম

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ০২ মার্চ ২০২৬, ০২:২০ পিএম

নিরাপদে দেশে ফিরলেন মুশফিকুর রহিম

নিরাপদে দেশে ফিরলেন মুশফিকুর রহিম

স্পোর্টস ডেস্ক : মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে সৌদি আরবের জেদ্দা বিমানবন্দরে আটকা পড়েছিলেন বাংলাদেশের অভিজ্ঞ কিপার-ব্যাটার মুশফিকুর রহিম। তবে তার দেশে ফেরার অপেক্ষা শেষ হয়েছে আজ। ঢাকায় পা রেখেছেন তিনি।

সৌদি আরবে উমরাহ পালন করতে গিয়েছিলেন তিনি। তা শেষ করে জেদ্দা থেকে দুবাই হয়ে দেশে ফিরতে চেয়েছিলেন। দুবাই গিয়েওছিলেন, তবে সেখান থেকে তাকে আবারও জেদ্দায় ফেরত পাঠানো হয়। এরপর থেকে তিনি সৌদিতে অবস্থান করছিলেন। 

তবে অচলাবস্থা কাটে রোববার দিবাগত রাতে। তিনি একটি পোস্ট দিয়ে জানান দেশে ফিরছেন।

তার আগে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের সঙ্গে কথা হয় তার। তিনি তাকে নিরাপদে দেশে ফেরানোর আশ্বাস দেন।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন