ঢাকা   সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

সাত শতা‌ধিক শিক্ষার্থী নিয়ে বাকৃবি ছাত্রদলের গণ ইফতার

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ০৪ মার্চ ২০২৬, ০৭:৩৯ পিএম

সাত শতা‌ধিক শিক্ষার্থী নিয়ে বাকৃবি ছাত্রদলের গণ ইফতার

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা এবং বিএনপির চেয়ারপারসন ও মাননীয় রাষ্ট্রপতির সুস্থতা কামনায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখা ছাত্রদল ইফতার ও দোয়া মাহফিল অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।

বুধবার (৪ মার্চ) বিশ্ববিদ্যালয়ের মাওলানা ভাসানী হলের মাঠে আয়োজিত এ দোয়া ও ইফতার মাহফিলে বিভিন্ন হল থেকে প্রায় সাতশোর অধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। ইফতারের পূর্বমুহূর্তে দেশনেতা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক–শিক্ষার্থীদের সুস্থতা কামনা এবং বিশ্ববিদ্যালয়কে সব ধরনের ষড়যন্ত্র থেকে মুক্ত রাখার উদ্দেশে বিশেষ দোয়া করা হয়।

এসময় উপস্থিত ছিলেন বাকৃবি শাখা ছাত্রদলের সদস্য সচিব মো. শফিকুর ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

মো. শফিকুর ইসলাম বলেন, গত ১৭ বছর ধরে ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা দেশের মানুষের অধিকার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে আন্দোলন চালিয়ে আসছে। এর ধারাবাহিকতায় সর্বশেষ জাতীয় নির্বাচনে আমরা ভুমিধস বিজয় অর্জন করেছি। বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়েও এই আন্দোলন অব্যাহত রয়েছে।

তিনি আরও বলেন, এখন যেহেতু দেশে ফ্যাসিস্ট সরকার নেই, তাই বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রশিবিরের পূর্ণাঙ্গ কমিটি ও হল কমিটির তালিকা প্রকাশ করা উচিত। আমরা চাই তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট তাদের পূর্ণাঙ্গ কমিটি জমা দিয়ে স্বচ্ছ ধারার রাজনীতিতে ফিরে আসুক।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন