ঢাকা   বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

শিক্ষার্থীদের মানবিক গুণাবলী সম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে হবে: ডা. জাহেদুর

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ১১:২১ পিএম

শিক্ষার্থীদের মানবিক গুণাবলী সম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে হবে: ডা. জাহেদুর

দক্ষতা অর্জনের পাশাপাশি শিক্ষার্থীদের মানবিক গুণাবলী সম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে হবে ‎বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদুর রহমান।

শনিবার (১১ জুলাই) ‎বিকেলে রাজধানীর অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ অনুষ্ঠানে যোগ দিয়ে এ কথা বলেন তিনি।

জাহেদুর রহমান বলেন, শিক্ষার্থীদের শুধু দক্ষ পেশাজীবী নয়, মানবিক মূল্যবোধসম্পন্ন দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলতে হবে।

বিশ্ববিদ্যালয়ে পড়তে আসা প্রথম বর্ষের শিক্ষার্থীদের গবেষণায় আগ্রহ বাড়াতে ও দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানান বক্তারা।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষবৃন্দ ছাড়াও, বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন