ঢাকা   সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ইবি শিক্ষিকা হত্যাকাণ্ডে পাঁচ সদস্যের তদন্ত কমিটি

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ০৭ মার্চ ২০২৬, ০৩:১৬ পিএম

ইবি শিক্ষিকা হত্যাকাণ্ডে পাঁচ সদস্যের তদন্ত কমিটি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনার হত্যাকাণ্ডের ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শনিবার (৭ মার্চ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরের এক অফিস আদেশে এ তথ্য জানা যায়। রুনার নিজ অফিস কক্ষে নৃশংসভাবে হত্যাকাণ্ডের সঠিক ও প্রয়োজনীয় রিপোর্ট দ্রুততম সময়ের মধ্যে প্রদানের জন্য বলা হয়েছে।

তদন্ত কমিটিতে হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক ড. মিজানুর রহমানকে আহ্বায়ক এবং উপ-রেজিস্ট্রার (শিক্ষা) গোলাম মওলাকে সদস্য-সচিব করা হয়েছে। এছাড়াও কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন- বাংলা বিভাগের অধ্যাপক ড. মো. রশিদুজ্জামান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম এবং লালন শাহ হলের প্রভোস্ট অধ্যাপক ড. গাজী আরিফুজ্জামান খান।

কমিটির বিষয়ে জানতে আহ্বায়ক অধ্যাপক মিজানুর রহমানকে কল দিলে বিষয়টি নিশ্চিত করে পরে বিস্তারিত জানাবেন বলে মুঠোফোন কেটে দিলেন।

কমিটির সদস্য সচিব গোলাম মওলা বলেন, চিঠি পাওয়ার সাথে সাথেই কমিটির আহ্বায়কের সাথে কথা বলেছি। বিষয়টি নিয়ে আমরা আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেবো।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন