ঢাকা   সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

হাদির খুনিদের অনতিবিলম্বে দেশে ফিরিয়ে এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি: সাদিক কায়েম

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৯ মার্চ ২০২৬, ০৬:০৪ এএম

হাদির খুনিদের অনতিবিলম্বে দেশে ফিরিয়ে এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি: সাদিক কায়েম

ভারতে গ্রেপ্তার হওয়া শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের প্রধান আসামি ও তার সহযোগীকে অনতিবিলম্বে দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় সোপর্দ এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম।

রোববার (৮ মার্চ) রাত ১টার দিকে এক ফেসবুক স্ট্যাটাসে এ দাবি জানান তিনি।

‘হত্যাকারীদের গ্রেপ্তার’কে মাইলফলক উল্লেখ করে পোস্টে তিনি বলেন, ‘শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর হোসেন ভারতীয় পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে। ন্যায়বিচার প্রতিষ্ঠার যাত্রায় এটি একটি মাইলফলক হয়ে থাকবে।’

তিনি আরও ‍লিখেন, ‘আমি অনতিবিলম্বে খুনিদের দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় সোপর্দ এবং দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানাচ্ছি। একইসাথে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে এই হত্যাকাণ্ডের নেপথ্যে আর কে বা কারা জড়িত, তা খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাচ্ছি।’

শেষে তিনি লিখেন, ‘বর্তমানে আমি পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে পুণ্যভূমি মক্কায় অবস্থান করছি। শহীদ শরীফ ওসমান বিন হাদীসহ দেশের জন্য জীবন উৎসর্গকারী সকল শহীদ এবং দেশবাসীর ওপর আল্লাহর রহমত কামনায় দোয়া করছি। আল্লাহ আমাদের দেশকে নিরাপত্তা, ন্যায়বিচার ও শান্তির জনপদ হিসেবে কবুল করুন।’

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন