ঢাকা   মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

প্রাথমিকে ট্যালেন্টপুলে বৃত্তি পেল জমজ ৩ বোন

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ১২:৪৮ এএম

প্রাথমিকে ট্যালেন্টপুলে বৃত্তি পেল জমজ ৩ বোন

কুড়িগ্রামে তিন জমজ বোন একসঙ্গে প্রাথমিকে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে। এতে তাদের পরিবারে আনন্দের জোয়ার বইছে।

সোমবার প্রকাশিত ফলাফলে ট্যালেন্টপুলে বৃত্তি পাওয়া তাবিয়া রহমান, তাহিয়া রহমান ও তাকিয়া রহমান কুড়িগ্রাম জেলা জজ আদালতের রাষ্ট্রপক্ষের কৌসুলী তারিকুর রহমান তারিক ও শাহিনা আক্তারের কন্যা।

২০২৫ সালে অনুষ্ঠিত প্রাথমিক বৃত্তি পরীক্ষায় তাহিয়া রহমান ও তাকিয়া রহমান কুড়িগ্রাম সরকারি বালিকা বিদ্যালয় থেকে এবং তাবিয়া রহমান অর্জুনডারা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে অংশ নিয়েছিল।

বর্তমানে তাহিয়া রহমান ও তাকিয়া রহমান কুড়িগ্রাম সরকারি বালিকা বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণিতে এবং তাবিয়া রহমান কুড়িগ্রাম বর্ডার গার্ড স্কুলের একই শ্রেণিতে অধ্যয়নরত।

কুড়িগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা গোলেনুর বেগম বলেন, “তাহিয়া রহমান ও তাকিয়া রহমান বিনয়ী, ভদ্র, সদালাপী। শিক্ষার্থী হিসাবে স্কুলে সবার প্রিয়। ক্লাসে অত্যন্ত মনোযোগী ও মেধাবী। এই দুই বোনের সাফল্যে আমরা গর্বিত।”

আইনজীবী তারিকুর রহমান তারিক তিন মেয়ের সাফল্যের জন্য স্কুলের শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা জানান; পাশাপাশি সবার দোয়া কামনা করেন। তিনি বলেন, “তিন মেয়ে ছোটবেলা থেকেই পড়াশোনার প্রতি মনোযোগী। তাদের মধ্যে শেখার প্রতি প্রবল আগ্রহ আছে। আর তারা সবসময় শিক্ষকদের নির্দেশমত চলে।

কুড়িগ্রাম সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মির্জা নাসির উদ্দিন বলেন, “একই পরিবারের তিন বোনের একসঙ্গে ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন শুধু তাদের পরিবারের গর্বই নয়, কুড়িগ্রামের শিক্ষাঙ্গনের জন্যও একটি অনন্য ও অনুপ্রেরণামূলক দৃষ্টান্ত। তাদের এই সাফল্য অন্য শিক্ষার্থীদেরও মেধা ও পরিশ্রমের মাধ্যমে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা জোগাবে।”

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন