ঢাকা   শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

বিদেশে যাচ্ছেন ডাকসু নেত্রী জুমা, গুজবের শিরোনাম কী হবে— জানালেন নিজেই !

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ১৩ মার্চ ২০২৬, ০৬:১৪ এএম

বিদেশে যাচ্ছেন ডাকসু নেত্রী জুমা, গুজবের শিরোনাম কী হবে— জানালেন নিজেই !

নিজের অবস্থান জানালেন ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক ফাতিমা তাসনিম জুমা। বৃহস্পতিবার (১২ মার্চ) ফেসবুকে নিজ ভেরিফায়েড আইডিতে দেওয়া এক পোস্ট দেন তিনি।

ফেসবুক পোস্টে তিনি বলেন, ‘ভুয়া ফটোকার্ডের কল্যাণে আমার এলাকার মানুষজন এখন জানে আমি বিদেশ। ধরা পড়ার ভয়ে চিকিৎসার নামে বিদেশ আছি বর্তমানে। আম্মু কমেন্টে দেখলাম যুদ্ধ করতেছে। এইজন্য বলি ভালো পড়াশোনা করে গুজব ছড়ানো দরকার। আমার মামা ডা. আমজাদ হোসেন কক্সবাজারের বিখ্যাত অর্থোপেডিক্স সার্জন। আমার মামি একজন গাইনোকলজিস্ট।’

তিনি বলেন, ‘আমার দাদা ছিলেন একজন ডাক্তার। আমার চাচাও ডাক্তার। আমার কাজিনদের মধ্যে দুইজন ডাক্তারি পড়াশোনা করছে। ভবিষ্যতে ইনশা আল্লাহ আরো কয়েকজন পড়ার সম্ভাবনা আছে। এতো ডাক্তার ফেলে কে বিদেশ যায় ভাই! বাই দ্য ওয়ে, সামনে আসলেই বিদেশ যাচ্ছি ইনশা আল্লাহ। তখন গুজবের সম্ভাব্য হেডলাইন কেমন হবে চিন্তা করছি। এবার দেশ ছেড়ে পালালেন ডাকসু নেত্রী জুমা। কারণ কী? আজকের কণ্ঠ, দ্য ডেইলি ডাকসু, নীলা ইসরাফিল, মুক্তাদির রোমিও এন্ড ৯৬ আদার্স!’

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন