ঢাকা   শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

রাষ্ট্রপতিকে পদে রাখা সন্দেহজনক: আখতার হোসেন

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৫ মার্চ ২০২৬, ০৯:৪৬ পিএম

রাষ্ট্রপতিকে পদে রাখা সন্দেহজনক: আখতার হোসেন

নির্বাচিত সরকার আসার পরও রাষ্ট্রপতিকে পদে বহাল রাখা সন্দেহজনক বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব ও রংপুর-৪ আসনের এমপি আখতার হোসেন। তিনি বলেন, “এখনও কোন প্রেক্ষাপটে তাকে পদে রাখা হয়েছে—আমরা জানতে চাই। কারণ তিনি বিগত ফ্যাসিবাদী সরকারের অন্যতম সহযোগী। তাকে অবিলম্বে অভিশংসনের আওতায় আনতে হবে।”

রবিবার (১৫ মার্চ) সন্ধ্যায় রাজধানীর বিজয় সরণিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পেশাজীবী অঙ্গসংগঠন ন্যাশনাল প্রফেশনাল অ্যালায়েন্সের ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে আরও বক্তব্য রাখেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

আখতার বলেন, “সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকার দায়িত্ব প্রধানমন্ত্রীরই ছিল। সুতরাং এর দায় তাকেই নিতে হবে। সংবিধানের দোহাই না দিয়ে জনগণের অভিপ্রায় বাস্তবায়নে দ্রুত সংবিধান সংস্কার পরিষদ গঠনের অধিবেশন ডাকতে হবে।”

তিনি বলেন, “জুলাই সনদে ৩০ দিনের কথা বলা হলেও এখনও সংবিধান সংস্কার পরিষদের প্রয়োজনীয়তা বিলুপ্ত হয়ে যায়নি।” তার অভিযোগ, বর্তমান সরকার সংবিধানের দোহাই দিয়ে ফ্যাসিবাদকে ফিরিয়ে আনতে চায়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনসিপির সহযোগী সংগঠন ন্যাশনাল প্রফেশনাল অ্যালায়েন্সের আহ্বায়ক নাভিদ নওরোজ শাহ ও সঞ্চালনা করেন সদস্য সচিব তৌহিদ হোসেন মজুমদার।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন