ঢাকা   শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

রাশেদ যদি দলে ফিরতে চায়, আমরা ওয়েলকাম করব: নুর

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৬ মার্চ ২০২৬, ০১:২৬ পিএম

রাশেদ যদি দলে ফিরতে চায়, আমরা ওয়েলকাম করব: নুর

রাশেদ খান যদি আবার গণঅধিকার পরিষদে যোগ দিতে চান, তাহলে তাকে স্বাগত জানানো হবে বলে জানিয়েছেন দলের সভাপতি ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর। সম্প্রতি দেশের একটি বেসরকারি গণমাধ্যমের টকশোতে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

নুর বলেন, ‘রাশেদ খান যদি গণঅধিকার পরিষদে আসতে চায় আমরা ওয়েলকাম করব। কারণ রাশেদ খান আজকে যে জায়গায় এসেছে, তার পেছনে গণঅধিকার পরিষদের অনেক শ্রম রয়েছে। একজন ব্যক্তিকে তৈরি করতে সংগঠনের কর্মীদের অনেক ত্যাগ স্বীকার করতে হয়।’

তিনি বলেন, ‘আজকে সে জাতীয় পর্যায়ে পরিচিত, মিডিয়ায় পরিচিত। কিন্তু এই পরিচিতির পেছনে গণঅধিকার পরিষদের অনেক নেতাকর্মীর অবদান রয়েছে। বাংলাদেশের কঠিন সময়ে গণঅধিকার পরিষদের অল্প কিছু ছেলেমেয়ে যে ত্যাগ স্বীকার করেছে, সে ধরনের স্যাক্রিফাইস খুব কম সংগঠন করেছে।’

নুর আরও বলেন, রাশেদ খান গত নির্বাচনে বিএনপির প্রতীক ধানের শীষ নিয়ে নির্বাচন করেছিলেন, যা দলের সিনিয়র নেতাদের সঙ্গে আলোচনা করেই করা হয়েছিল। সে সময় বিএনপির সঙ্গে জোটের সমীকরণ বিবেচনায় তাকে ওই প্রতীকে নির্বাচন করার সিদ্ধান্ত নেওয়া হয়।

তিনি বলেন, ‘রাশেদ খান ধানের শীষ নিয়ে নির্বাচন করায় দলীয় নিয়ম অনুযায়ী তাকে বিএনপির সদস্যপদ নিয়ে নির্বাচন করতে হয়েছিল। সে কারণে আমাদের দলে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে সিনিয়র নেতা হাসান মামুনকে দায়িত্ব দেওয়া হয়েছে।’

এ সময় নুর বলেন, সংসদে অযথা ঝগড়া-বিবাদ নয়, বরং গঠনমূলক আলোচনা হওয়া উচিত। অনেক দেশের সংসদে চেয়ার ছোড়াছুড়ির মতো ঘটনা ঘটে উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা কি সেই খারাপ উদাহরণ অনুসরণ করব?’

 

বার্তা বাজার/এমএমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন