ঢাকা   শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে সুস্থ রেখেছেন, সবাই আমার জন্য দোয়া করবেন: ক্রিয়েটর রাকিব

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ১৬ মার্চ ২০২৬, ০২:৪১ পিএম

আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে সুস্থ রেখেছেন, সবাই আমার জন্য দোয়া করবেন: ক্রিয়েটর রাকিব

রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় পূর্ব শত্রুতার জেরে দুর্বৃত্তদের গুলিতে ও ছুরিকাঘাতে মো. রাকিব (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। নিহত ওই যুবককে অনেকেই ফ্যামিলি এন্টারটেইনমেন্টের (Family Entertainment) কনটেন্ট ক্রিয়েটর রাকিব হাসান মনে করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছেন। বিষয়টি সত্য নয় বলে নিজেই জানিয়েছেন।

রোববার (১৫ মার্চ) রাত ১১টা ১৯ মিনিটে নিজের ফেসবুক অ্যাকাউন্টে এ-সংক্রান্ত একটি ভিডিও পোস্ট করেছেন তিনি।

ওই ভিডিওবার্তায় রাকিব হাসান বলেন, ‘আমি আন্তরিকভাবে সবার কাছে দুঃখিত। এ ব্যাপারটা জানার পরে অনেকেই ফোন করেছেন। তাৎক্ষণিকভাবে সবাইকে রেসপন্স করতে পারিনি।’

তিনি আরও বলেন, ‘আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে সুস্থ রেখেছেন। সবাই আমার জন্য দোয়া করবেন।’

 

বার্তা বাজার/এমএমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন