ঢাকা   শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

আগের প্রশাসনকে ছাড় দেইনি, এই প্রশাসনকেও দেব না: জিএস আম্মার

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ১৭ মার্চ ২০২৬, ০১:৫৩ এএম

আগের প্রশাসনকে ছাড় দেইনি, এই প্রশাসনকেও দেব না: জিএস আম্মার

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাউদ্দিন আম্মার বলেছেন, বিশ্ববিদ্যালয়ের স্বার্থে রাবির আগের প্রশাসনকে আমি ন্যূনতম ছাড় দেইনি। আর এই প্রশাসনকেও ছাড় দেব না। এটা আমার ওয়াদা। সোমবার (১৬ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি এক স্ট্যাটাসে এসব কথা বলেন।

আম্মার লিখেছেন, “আজ একটা জিনিস লিখে দিয়ে যাই, আগামীতে যদি এই ভিসি মহোদয়গণ নিজেদের কাজ ঠিকমতো করেন, তাহলে অচিরেই তারা ‘জামায়াতি ভিসি’ তকমা পাবেন। তাদের অগ্রীম অভিনন্দন।

তিনি আরও লিখেছেন, “জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছিল, সেই সময় যারা সাহসিকতার সঙ্গে ক্যাম্পাসের দায়িত্ব নিয়েছিলেন, তাদের প্রতি তিনি আজীবন কৃতজ্ঞ।”

রাকসুর সাবেক সভাপতি অধ্যাপক সালেহ হাসান নকীবের ভূমিকার কথা উল্লেখ করে আম্মার লেখেন, “রাকসু সভাপতি হিসেবে জনাব সালেহ হাসান নকীব স্যার নির্বাচন আয়োজন করে এবং ফান্ডের হিসাব বুঝিয়ে দিয়ে একটি ইতিহাস সৃষ্টি করেছিলেন।”

রাকসুর বিষয়ে তিনি লিখেছেন, “আগামী বছর নির্ধারিত সময়েই রাকসু নির্বাচন আয়োজন করতে হবে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা কোনোভাবেই পুনর্বহাল করা যাবে না।”

বর্তমান প্রশাসনের উদ্দেশে করে তিনি লিখেছেন, “রাবির বিগত প্রশাসনকে আমি ন্যূনতম ছাড় দেইনি। এই প্রশাসনকেও ছাড় দেব না, এটা আমার ওয়াদা।”

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন