ঢাকা   শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ভেদাভেদ ভুলে সবাইকে ঈদ উৎসবে শামিল হওয়ার আহ্বান নাহিদ ইসলামের

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২০ মার্চ ২০২৬, ০৫:৪৫ এএম

ভেদাভেদ ভুলে সবাইকে ঈদ উৎসবে শামিল হওয়ার আহ্বান নাহিদ ইসলামের

সব ভেদাভেদ ভুলে আসন্ন ঈদুল ফিতরের আনন্দ উৎসবে মেতে উঠতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই আহ্বান জানান।

ফেসবুক পোস্টে নাহিদ ইসলাম যান্ত্রিক জীবনের ক্লান্তি দূর করতে নগরবাসীর জন্য সুখবর দিয়ে লেখেন, ‘গত বছরের ধারাবাহিকতায় এবারও নাগরিক উদ্যোগে রাজধানীতে আয়োজিত হচ্ছে তিন দিনব্যাপী ঈদ উৎসব।’

নাহিদ ইসলাম জানান, নাগরিক উদ্যোগে আয়োজিত এই উৎসবে থাকবে নানা বৈচিত্র্যময় আয়োজন। তিনি বলেন, ‘চাঁদরাতে মেহেদী উৎসব, ঈদের নামাজের পর বর্ণাঢ্য ঈদ মিছিল এবং পরদিন ঘুড়ি উৎসব; এমন অনন্য সব আয়োজনে আবারও ফিরে আসছে আমাদের পাঁচশো বছরের ঐতিহ্য।’

নাহিদ ইসলাম তাঁর পোস্টে উল্লেখ করেন, কর্মব্যস্ত ও ক্লান্ত নগরবাসীর জন্য এই আয়োজনগুলো মানসিক প্রশান্তির খোরাক জোগাবে। তিনি কোনো ধরনের বিভেদ না রেখে দল-মত নির্বিশেষে সবাইকে এই অনন্য আনন্দোৎসবে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন।

উল্লেখ্য, আজ সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে জানানো হয়েছে, বাংলাদেশের আকাশে আজ শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামী পরশু শনিবার (২১ মার্চ) সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপিত হবে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন