ঢাকা   শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

পাঠ্যক্রমে মুক্তিযুদ্ধকে বিকৃতভাবে উপস্থাপন করা হচ্ছে : ইশরাক হোসেন

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৬ মার্চ ২০২৬, ১০:১৯ পিএম

পাঠ্যক্রমে মুক্তিযুদ্ধকে বিকৃতভাবে উপস্থাপন করা হচ্ছে : ইশরাক হোসেন

বর্তমানে ইতিহাস পাঠ্যক্রমে মুক্তিযুদ্ধকে বিকৃতভাবে উপস্থাপন করা হচ্ছে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। বুধবার (২৬ মার্চ) দুপুরে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে এ মন্তব্য করেন তিনি।

কালের কণ্ঠকে ইশরাক হোসেন বলেন, ‘আমাদের শিক্ষাব্যবস্থা সম্পূর্ণভাবে রিভিউ করা প্রয়োজন। বর্তমানে ইতিহাস পাঠ্যক্রমে মুক্তিযুদ্ধকে বিকৃতভাবে উপস্থাপন করা হচ্ছে।এটি শুধু একটি দলের প্রচার হিসেবে দেখানো হয়, অথচ মুক্তিযুদ্ধ ছিল সার্বজনীন জনযুদ্ধ। রাজনৈতিক দলগুলো ব্যক্তিপূজা ও স্বার্থপরতার কারণে ইতিহাসকে নিজেদের স্বার্থসিদ্ধিতে ব্যবহার করেছে।’

তিনি আরো বলেন, ‘শিক্ষাব্যবস্থায় মুক্তিযুদ্ধের সার্বজনীন চেতনা এবং ন্যায্যতা তুলে ধরতে হবে। নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের প্রকৃত মান ও মূল্যবোধ পৌঁছানোই শিক্ষার মূল লক্ষ্য হওয়া উচিত।’

১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ও ২৪-এর গুরুত্ব তরুণ প্রজন্মের কাছে তুলে ধরার প্রসঙ্গে এই প্রতিমন্ত্রী বলেন, ‘১৯৭১ সালে যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, তারা স্মরণীয় হয়ে থাকবেন। ২০২৪-এর গণ-অভ্যুত্থানকে হালকা করে দেখানো যাবে না। স্বাধীনতাবিরোধী দলরা মুক্তিযুদ্ধকে হেয় করার চেষ্টা করছে। তাই ৭১ সালের ইতিহাসকে সঠিক প্রেক্ষাপটে তুলে ধরা অত্যন্ত জরুরি। আমাদের তরুণ প্রজন্মকে এই ইতিহাস থেকে সাহস, দেশপ্রেম এবং সংগ্রামের মানসিকতা শেখানো প্রয়োজন।’

 

বার্তা বাজার/এমএমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন