ঢাকা   শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

এবার যে নতুন সিদ্ধান্ত শিক্ষকদের বদলি নিয়ে

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ০২ এপ্রিল ২০২৬, ১০:০৫ এএম

এবার যে নতুন সিদ্ধান্ত শিক্ষকদের বদলি নিয়ে

এবার যে নতুন সিদ্ধান্ত শিক্ষকদের বদলি নিয়ে

এমটিনিউজ২৪ ডেস্ক : বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বদলি নিয়ে সভা অনুষ্ঠিত হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ে। 

বুধবার (১ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে শেষ হওয়া এ সভায় বদলি সফটওয়্যার নিয়ে নতুন করে চুক্তি করার সিদ্ধান্ত হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতিষ্ঠান প্রধান, সহকারী প্রধান এবং কর্মচারীদের বদলির আওতায় নিয়ে আসার সিদ্ধান্তের কারণে নতুন করে চুক্তি করতে হবে। চুক্তি না করলে বিষয়টি নিয়মবহির্ভূত হবে। এজন্য প্রতিষ্ঠান প্রধান, সহকারী প্রধান ও কর্মচারীদের বদলির আওতায় নিয়ে আসার জন্য নতুন করে চুক্তি করতে হবে। শিগগিরই এ সংক্রান্ত চুক্তি সম্পন্ন করার সিদ্ধান্ত হয়েছে।

সূত্র বলছে, নতুন করে প্রতিষ্ঠান প্রধান ও কর্মচারীদের বদলির আওতায় নিয়ে আসার কারণে সফটওয়্যারে নতুন করে এ বিষয়গুলো যুক্ত করতে হবে। এজন্য ভেন্ডর প্রতিষ্ঠান অতিরিক্ত অর্থ দাবি করেছে। তাদের ২০ থেকে ২৫ লাখ টাকা অতিরিক্ত দেওয়া হতে পারে। নতুন চুক্তি হওয়ার পর সফটওয়্যারে কর্মচারী এবং প্রতিষ্ঠানপ্রধানদের যুক্ত করে সফটওয়্যার আপডেট করা হবে বলে জানা গেছে।

নাম প্রকাশ না করার শর্তে সভায় উপস্থিত এক কর্মকর্তা বলেছেন, ‘বদলি নিয়ে আয়োজিত সভা ফলপ্রসু হয়েছে। বেশ কয়েকটি বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিগগিরই নতুন করে চুক্তির কাজ শেষ করে শিক্ষকদের তথ্য সফটওয়্যারে ইনপুট দেওয়া শুরু হবে।’

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (বেসরকারি মাধ্যমিক) মো. মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় যুগ্মসচিব মো. হেলালুজ্জামান সরকার, উপসচিব সাইয়েদ এ জেড মোরশেদ আলী, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) উপ-পরিচালক ইউনুছ ফারুকীসহ টেলিটকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!