ঢাকা   শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে প্রকৌশলীদের দেশপ্রেমের কোনো বিকল্প নেই: ডা. শফিকুর রহমান

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৬, ০৩:৪২ পিএম

সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে প্রকৌশলীদের দেশপ্রেমের কোনো বিকল্প নেই: ডা. শফিকুর রহমান

একটি সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে প্রকৌশলী, পরিকল্পনাবিদ ও স্থপতিদের মেধা, দক্ষতা ও দেশপ্রেমের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি।

তিনি বলেন, দক্ষ জনশক্তি ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ের মাধ্যমে দেশকে বিশ্বদরবারে একটি উন্নত রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে হবে। এজন্য দেশের উন্নয়নে সংশ্লিষ্ট পেশাজীবীদের আরও সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালন জরুরি।

শুক্রবার সন্ধ্যায় রাজধানীর আল ফালাহ মিলনায়তনে দি ফোরাম অব ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্টস, বাংলাদেশ (এফইএবি)-এর উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত বিশিষ্ট প্রকৌশলীরা অংশ নেন।

ডা. শফিকুর রহমান বলেন, প্রকৌশলীরাই জাতির নির্মাতা। অতীতে দুর্নীতি ও অব্যবস্থাপনার কারণে অনেক উন্নয়ন প্রকল্প বাধাগ্রস্ত হয়েছে উল্লেখ করে তিনি ভবিষ্যতে সততা ও নিষ্ঠার সঙ্গে দেশের অবকাঠামোগত উন্নয়নে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি প্রযুক্তি শিক্ষার বিস্তার ও উদ্ভাবনী চিন্তার মাধ্যমে বেকারত্ব কমানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন বলেন, জাতীয় উন্নয়নে প্রকৌশলীদের আরও কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। তিনি জানান, কারিগরি দক্ষতার পাশাপাশি নৈতিকতা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ প্রকৌশলী সমাজ গড়ে তোলা সময়ের দাবি। একই সঙ্গে পেশাজীবীদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার বিষয়েও তিনি গুরুত্ব দেন।

এফইএবি’র সভাপতি প্রকৌশলী গোলাম মোস্তফার সভাপতিত্বে এবং ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি পরিকল্পনাবিদ সিরাজুল ইসলামের সঞ্চালনায় সভাটি অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের কার্যক্রম তুলে ধরেন ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি প্রকৌশলী মাহমুদুর রহমান। এছাড়া “উন্নত বাংলাদেশ বিনির্মাণে প্রযুক্তি ও প্রকৌশলীদের ভূমিকা” শীর্ষক একটি প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়।

সভায় অংশগ্রহণকারী প্রকৌশলীরা দেশের সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবিলায় সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর জোর দেন।

সমাপনী বক্তব্যে সভাপতি প্রকৌশলী গোলাম মোস্তফা বলেন, ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমেই প্রকৌশলীরা জাতীয় ও আন্তর্জাতিক চ্যালেঞ্জ মোকাবিলা করে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সক্ষম হবেন।

 

বার্তা বাজার/এমএমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন