ঢাকা   শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

সংস্কার এড়িয়ে ফ্যাসিবাদ কায়েম করতে চাইলে বিএনপিকে পরিণতি ভোগ করতে হবে: হামিদুর রহমান

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৬, ০৮:৫৮ পিএম

সংস্কার এড়িয়ে ফ্যাসিবাদ কায়েম করতে চাইলে বিএনপিকে পরিণতি ভোগ করতে হবে: হামিদুর রহমান

গণভোট, গুম প্রতিরোধ ও প্রতিকার, দুর্নীতি দমন কমিশন (দুদক), জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশসহ অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা ২০টি অধ্যাদেশ কার্যকারিতা হারাচ্ছে। সংবিধান বদলানোকে কেন্দ্র করে সংসদ ছেড়ে এই প্রথম রাজপথে নেমেছে বিরোধী দলগুলো।

শনিবার (৪ এপ্রিল) বিকেলে বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক হামিদুর রহমান আযাদ বলেছেন, বিএনপি সুকৌশলে সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিয়ে গণভোটকে অবজ্ঞা করে জাতিকে অপমান করেছে। সংস্কার এড়িয়ে আবারও ফ্যাসিবাদ কায়েম করতে চাইলে বিএনপিকে ফ্যাসিবাদের পরিণতি ভোগ করতে হবে।

এনসিপির সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন এতে বলেছেন, সংবিধান সংশোধনী নয়, সংস্কারের বিষয়ে সব রাজনৈতিক দল এক হয়েছিল। রাষ্ট্র ক্ষমতা একক ব্যক্তির দ্বারা পরিচালিত করবে বলে গণভোট চায় না বিএনপি।

বিএনপি যে রাজনীতি করছে, তা সুবিধাবাদের রাজনীতি— এমন অভিযোগ করে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক বলেছেন, গণরায়কে হাইকোর্ট দেখালে জনগণ রাজপথে নেমে বিএনপিকে মোকাবেলা করবে।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য শেষে বায়তুল মোকাররম মসজিদের সামনে থেকে মিছিল করে ১১ দলীয় জোটের নেতারা। মিছিলে যোগ দেন জোটের হাজারো নেতাকর্মী। পরে মিছিলটি পল্টন মোড় ঘুরেনাইটিঙ্গেল মোড়ে গিয়ে শেষ হয়।

তথ্যসূত্র: যমুনা টেলিভিশন

 

বার্তা বাজার/এমএমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন