ঢাকা   বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

অন্তর্বর্তী সরকারের সময়ের কথা বাংলাদেশ বেদনার সঙ্গে স্মরণ রাখবে : মৌসুমী ইসলাম

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৬, ০৩:৫৮ পিএম

অন্তর্বর্তী সরকারের সময়ের কথা বাংলাদেশ বেদনার সঙ্গে স্মরণ রাখবে : মৌসুমী ইসলাম

অ্যাসোসিয়েশন অব গ্রাসরুট উইমেন্স এন্টারপ্রেনারস বাংলাদেশের প্রেসিডেন্ট এবং প্রমিস্কো গ্রুপের চেয়ারম্যান মৌসুমী ইসলাম বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার কী করেছে আর কী করেনি, এটা বোধহয় পাঁচ বছরের শিশুও জানে। ওই সময়টার কথা খুব বেদনার সঙ্গে বাংলাদেশ স্মরণ রাখবে। আমাদের দুর্ভাগ্য যে এমন একটি সময় আমরা পার করেছি।’

দৈনিক জাতীয় পত্রিকার নিয়মিত আয়োজনে তিনি এসব কথা বলেন।

মৌসুমী ইসলাম বলেন, ‘আমাদের অর্থনীতির মূল চালিকাশক্তি এসএমই খাত। কিন্তু খুবই দুর্ভাগ্যজনকভাবে বলতে হচ্ছে, আমাদের সব থেকে বেশি অবহেলিত এই খাত। কারণ এসএমই খাত ব্যাংক থেকে যে সাপোর্ট পাওয়ার কথা, সেটি কখনোই পায়নি।’

ব্যবসা ও ব্যাংকিং নিয়ে তিনি বলেন, ‘আপনাকে বুঝতে হবে যে ব্যবসা ও ব্যাংকিং—দুটি একে অপরের সম্পূরক।

এ ক্ষেত্রে যদি ব্যাংকিং ব্যবস্থা সঠিক না থাকে, তাহলে এসএমই খাত কখনোই ভালো রেজাল্ট দিতে পারবে না। কিন্তু এসএমই খাত আমাদের সব থেকে বড় কর্মসংস্থান। আবার আমরা সেই জায়গায় জামানাতের একটি বড় ব্যাপার দেখতে পাচ্ছি।’ উৎপাদনে স্বনির্ভর হতে এসএমই-এর গুরুত্ব বোঝাতে তিনি বলেন, ‘এসএমই খাতকে যতক্ষণ না আমরা সঠিকভাবে মূল্যায়ন করব, ততক্ষণ সত্যি সত্যি বাংলাদেশ অর্থনীতিতে স্বনির্ভর হবে না।

আমরা বলে থাকি, আমাদের দেশকে উৎপাদন শিল্পে স্বনির্ভর হতে হবে। সেই জায়গাটায় আমাদের এসএমইটাকে ডেভেলপ করতে হবে।’ মৌসুমী ইসলাম বলেন, ‘সরকার যদি এখানে নমনীয় মনোভাব নিয়ে দীর্ঘমেয়াদি লোনের ফাইনান্সিং করে, তবেই এই সেক্টর উঠতে পারবে। আর যতক্ষণ না আমরা দেশের অর্থনীতি ও উৎপাদনে স্বনির্ভর না হতে পারছি, ততক্ষণ পর্যন্ত আমরা শক্তিশালী অর্থনীতিতে কখনো পৌঁছাতে পারব না।’

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন