ঢাকা   শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

রাস্তার জমি নিয়ে বিরোধে অটোচালক নিহত

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ১২ এপ্রিল ২০২৬, ১১:২৮ পিএম

রাস্তার জমি নিয়ে বিরোধে অটোচালক নিহত

লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের তেলিপাড়া এলাকায় রাস্তার জমি নিয়ে বিরোধের জেরে সুমন মিয়া (অটোচালক) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি ওই এলাকার আব্দুস সাত্তারের ছেলে।

অভিযোগ সূত্রে জানা যায়, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে সুমনের চাচা আবদুস সোবহান ও তার পরিবারের লোকজন রাস্তার পাশে লাগানো সুপারি গাছ কাটতে গেলে সুমন ও তার বাবা বাধা দেন। এ সময় তাদের উপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালানো হয়। এতে সুমন ও তার বাবা গুরুতর আহত হন এবং পরিবারের আরও কয়েকজন সদস্য আহত হন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে সুমন মিয়াকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। তার বাবা বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
পরিবারের অভিযোগ, ঘটনার আগে থেকেই অভিযুক্তরা তাদের প্রাণনাশের হুমকি দিয়ে আসছিল। ঘটনার রাতে সুমনের বাড়িতে হামলা চালিয়ে মারধর ও লুটপাটের ঘটনাও ঘটে। সুমনের মরদেহ রবিবার নিয়ে আসা হলে শোকে মাতম হয় পুরো পরিবার। পরে বিকেল ৫ টায় দাফন করা হয়।

এ বিষয়ে সদর থানার ওসি আবদুল মতিন জানান, রাস্তার জমি নিয়ে দুই পরিবারের মধ্যে বিরোধ ছিল। এর জেরে এক পক্ষ অপর পক্ষের ওপর হামলা চালালে এই ঘটনা ঘটে। এ ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে এবং বাকিদের ধরতে অভিযান চলছে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!