ঢাকা   সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

‘আমার নেতা, আমাদের নেতা, বাংলাদেশের নেতা নাহিদ ইসলাম’: হাসনাতের ভাইরাল পোস্ট

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০১ মে ২০২৬, ০২:৩৩ এএম

‘আমার নেতা, আমাদের নেতা, বাংলাদেশের নেতা নাহিদ ইসলাম’: হাসনাতের ভাইরাল পোস্ট

জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে বাংলাদেশের নেতা বলে আখ্যা দিয়েছেন দলটির দক্ষিণাঞ্চলের মুখপাত্র ও কুমিল্লা-৪ আসনের এমপি হাসনাত আবদুল্লাহ।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।

পোস্টে হাসনাত লিখেন, ‘আমার নেতা, আমাদের নেতা, বাংলাদেশের নেতা নাহিদ ইসলাম।’

এদিকে এই পোস্ট দেওয়ার পরপরই সেটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এর কয়েক ঘণ্টা পর সংসদে নাহিদের দেওয়া একটি বক্তব্যের ভিডিও প্রকাশ করে একই ক্যাপশন লেখেন হাসনাত।

হাসনাতের পোস্ট করা ভিডিওতে দেখা যায়, নাহিদ ইসলাম সংসদে বক্তব্য দিচ্ছেন। ৩৩ মিনিটের সেই ভিডিও ইতোমধ্যে ভাইরাল হয়েছে।

এদিকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত পোস্টে ৩ লাখ ৫০ হাজারেরও বেশি রিঅ্যাক্ট পড়েছে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন