ঢাকা   শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

১৬ বছরের ক্ষমতা হারালেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬, ১০:১৯ এএম

১৬ বছরের ক্ষমতা হারালেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী

হাঙ্গেরিতে ১৬ বছর ধরে ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী ভিক্টর অরবান নির্বাচনে পরাজয় স্বীকার করেছেন। রোববার অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে বিরোধী নেতা পিটার ম্যাজারের নেতৃত্বাধীন তিসা পার্টি বড় জয় পেয়েছে। এর মধ্য দিয়ে দেশটির রাজনৈতিক পরিস্থিতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত দেখা দিচ্ছে। খবর দ্য গার্ডিয়ানের।

নির্বাচনের ফল অনুযায়ী, তিসা পার্টি সংসদের ১৯৯টি আসনের মধ্যে ১৩৮টি আসন লাভ করেছে। ফলে তারা ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। অন্যদিকে অরবানের দল ফিদেজ মাত্র ৫৫টি আসন পেয়েছে।

ফল ঘোষণার কিছুক্ষণের মধ্যেই অরবান পরাজয় স্বীকার করে বিজয়ী দলকে অভিনন্দন জানান এবং বিরোধী দলে থেকে দেশের সেবা করার কথা বলেন।

জয়ের পর রাজধানী বুদাপেস্টে হাজার হাজার মানুষ আনন্দ উদযাপন করে। পিটার ম্যাজার জনগণের উদ্দেশে বলেন, এই জয় দেশের ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করেছে। তিনি দুর্নীতি দমন, সরকারি সেবার উন্নয়ন এবং ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সম্পর্ক উন্নয়নের প্রতিশ্রুতি দেন।

এই নির্বাচনের ফল আন্তর্জাতিক পর্যায়েও গুরুত্ব পেয়েছে। ইউরোপের বিভিন্ন নেতা এটিকে গণতন্ত্রের জন্য ইতিবাচক পরিবর্তন হিসেবে দেখছেন।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!