ঢাকা   শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

যুক্তরাষ্ট্রের ব্যর্থতায় হরমুজে ‘নতুন অধ্যায়’ ও সামরিক সক্ষমতা রক্ষার ঘোষণা মোজতবা খামেনির

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ০১ মে ২০২৬, ০১:০৩ এএম

যুক্তরাষ্ট্রের ব্যর্থতায় হরমুজে ‘নতুন অধ্যায়’ ও সামরিক সক্ষমতা রক্ষার ঘোষণা মোজতবা খামেনির

যুক্তরাষ্ট্রের ‘লজ্জাজনক ব্যর্থতার’ পরিপ্রেক্ষিতে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জাতীয় পারস্য উপসাগর দিবস উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে তিনি এই মন্তব্য করেন। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা এই তথ্য নিশ্চিত করেছে।

বিবৃতিতে মোজতবা খামেনি বলেন, “বিশ্বের সবচেয়ে বড় প্রচারণা ও আগ্রাসনের দুই মাস অতিবাহিত হওয়ার পর এবং যুক্তরাষ্ট্রের পরিকল্পনার লজ্জাজনক ব্যর্থতার মধ্য দিয়ে পারস্য উপসাগর ও হরমুজ প্রণালিতে এক নতুন যুগের সূচনা হয়েছে।” উল্লেখ্য, ১৬২২ সালে পর্তুগিজ বাহিনীকে হরমুজ প্রণালি থেকে বিতাড়িত করার ঐতিহাসিক দিন স্মরণে প্রতি বছর এই দিবসটি পালন করা হয়।

একই দিনে পৃথক এক বার্তায় ইরানের সর্বোচ্চ নেতা দেশের পারমাণবিক এবং ক্ষেপণাস্ত্র সক্ষমতা যেকোনো মূল্যে রক্ষা করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের এই সক্ষমতাগুলো ধ্বংস করার যে আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন, তার বিরুদ্ধে এটি তেহরানের পক্ষ থেকে স্পষ্ট প্রতিবাদ।

মোজতবা খামেনি জোর দিয়ে বলেন, “ইরানিরা দেশের পারমাণবিক এবং ক্ষেপণাস্ত্র প্রযুক্তিকে তাদের জাতীয় পুঁজি হিসেবে বিবেচনা করে। ভূমি, নৌ ও আকাশ সীমান্তের মতোই এই সামরিক সক্ষমতাগুলোকেও সমান গুরুত্বের সাথে রক্ষা করা হবে।”

মধ্যপ্রাচ্যে চলমান উত্তজনা এবং হরমুজ প্রণালি নিয়ে বৈশ্বিক টানাপোড়েনের মধ্যে ইরানের সর্বোচ্চ নেতার এই মন্তব্য আন্তর্জাতিক ভূ-রাজনীতিতে নতুন গুরুত্ব বহন করছে। সামরিক ও কৌশলগত দিক থেকে ইরান তার অবস্থানে অনড় থাকার বার্তাই এই বিবৃতির মাধ্যমে বিশ্বকে পৌঁছে দিয়েছে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!