ঢাকা   বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

যিশু নই, আমি ডাক্তার: ভাইরাল এআই ছবির ব্যাখায় ট্রাম্প

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৬, ১২:৩৯ এএম

যিশু নই, আমি ডাক্তার: ভাইরাল এআই ছবির ব্যাখায় ট্রাম্প

নিজের এআই-নির্মিত একটি বিতর্কিত ছবি পোস্ট করার পর ব্যাখ্যা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, ছবিটি যিশু খ্রিস্টের অনুকরণ নয়, বরং তাকে একজন ‘মানুষকে সুস্থ করা ডাক্তার’ হিসেবে উপস্থাপন করা হয়েছে।

সোমবার (১৩ এপ্রি) ট্রুথ সোশালে পোস্ট করা ওই ছবিতে ট্রাম্পকে এক ধরনের আধ্যাত্মিক বা অলৌকিক চরিত্রে দেখা যায়, যেখানে তিনি হাসপাতালের একটি শয্যায় শায়িত ব্যক্তিকে সুস্থ করছেন। ছবিটি ঘিরে সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনা শুরু হয়, বিশেষ করে তার খ্রিস্টান সমর্থকদের একটি অংশের মধ্যে।

সমালোচনার মুখে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘এটা যিশুর কোনো চিত্রায়ন নয়, এটা আমিই।’ তবে তিনি জোর দিয়ে বলেন, ছবিটির উদ্দেশ্য ছিল তাকে একজন চিকিৎসকের ভূমিকায় দেখানো।

তিনি আরও বলেন, ‘এটা আমাকে একজন ডাক্তার হিসেবে দেখানোর জন্য, যে মানুষকে ভালো করে তোলে। আর আমি মানুষকে ভালো করি—আমি মানুষকে অনেক ভালো করে তুলি।’

ট্রাম্পের এই মন্তব্যের পরও বিতর্ক থামেনি। অনেক সমালোচক ছবিটিকে ধর্মীয় অনুভূতিতে আঘাত হিসেবে দেখছেন, যদিও ট্রাম্প নিজের অবস্থানে অনড় রয়েছেন।

উল্লেখ্য, পোস্টটি পরবর্তীতে মুছে ফেলা হলেও তা ইতোমধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।

সূত্র: দ্য গার্ডিয়ান।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!