ঢাকা   বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

দুইশ টাকার জন্য যুবক খুন

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৬, ০১:১৯ এএম

দুইশ টাকার জন্য যুবক খুন

গাজীপুরে দুইশ টাকা দেনা-পাওনা নিয়ে বাগবিতণ্ডা ও মা-বাবা তুলে গালি দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে মাসুদ নামে এক যুবককে ছুরিকাঘাতে করেন শাওন মিয়া।

এ ঘটনায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) গাজীপুরের সদস্যরা শাওনকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃতের নাম শাওন মিয়া (৩০)। তিনি গাজীপুর মেট্রোপলিটন সদর থানার আব্দুর রশীদের ছেলে।

রোববার বিকালে চট্টগ্রামের মীরসরাই থানার দক্ষিণ ওয়াহেদপুর চিটাগাং ফিড লিমিটেড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

আসামি শাওন গাজীপুর আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

পিবিআইয়ের জিজ্ঞাসাবাদে শাওন জানান, নিহত মাসুদের বাসার সামনে ভাড়া থাকতেন তিনি। মাসুদ তার কাছে দুইশ টাকা পেতেন। ২০২৩ সালের ১৩ মে ওই টাকার জন্য মাসুদ মা-বাবা তুলে তাকে গালিগালাজ করেন। ওই দিন সন্ধ্যায় মাসুদের বাসার সামনে দেখা হলে তিনি তার কাছে টাকা চান; কিন্তু টাকা না দিয়ে তিনি গালিগালাজ শুরু করেন। মাসুদ তখন চাকু দিয়ে তার হাতে পোঁচ মারে। এরপর তিনি ওই চাকু কেড়ে নিয়ে মাসুদের বুকের নিচে আঘাত করে পালিয়ে যান।

গুরুতর আহতাবস্থায় মাসুদকে গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর মাসুদ মারা যান। মারা যাওয়ার আগে তিনি তার স্বজনদের কাছে আসামিদের নাম প্রকাশ করে যান; যা স্বজনরা মোবাইলে ভিডিও ধারণ করে রাখে।

এ ঘটনায় চারজনের নাম উল্লেখ করে ২০২৩ সালের ২০ মে জিএমপি সদর থানায় মামলা দায়ের করেন নিহতের ভাই।

গাজীপুর পিবিআইয়ের পুলিশ সুপার মো. আবুল কালাম আজাদ বলেন, আলোচিত এ হত্যাকাণ্ডটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করে তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার এবং স্থানীয় সোর্স ও পারিপার্শ্বিক বিশ্লেষণের মাধ্যমে রহস্য উদঘাটন করা হয়েছে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!