ঢাকা   বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ধেয়ে আসছে কালবৈশাখী, যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৬, ০২:১১ এএম

ধেয়ে আসছে কালবৈশাখী, যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

রাতে দেশের বিভিন্ন জেলার উপরে দিয়ে তীব্র বজ্রপাতসহ কালবৈশাখী ঝড় সহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টি অতিক্রম করার প্রবল আশঙ্কা করা যাচ্ছে বলে জানিয়েছেন আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ। সোমবার রাতে নিজের ফেসবুকে দেয়া এক পোস্টে তিনি এসব কথা জানান।

দিনি লেখেন, সোমবার রাত ১২ টার পর থেকে আগামীকাল মঙ্গলবার সকাল ৮ টার মধ্যে ময়মনসিংহ, সিলেট বিভাগের সকল জেলা এবং ঢাকা বিভাগের উত্তর দিকের ২ বা ৩টি জেলা, রাজশাহী বিভাগের পূর্ব দিকের ২ বা ৩ টি জেলা এবং রংপুর বিভাগের পূর্ব দিকের ২ বা ৩টি জেলার উপর দিয়ে তীব্র বজ্রপাতসহ কালবৈশাখী ঝড় সহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টি অতিক্রম করার প্রবল আশংকা করা যাচ্ছে।

এ জলবায়ু গবেষক লেখেন, বিশেষ করে নিম্নলিখিত জেলাগুলোর উপর দিয়ে তীব্র বজ্রপাত সহ কালবৈশাখী ঝড় সহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টি অতিক্রম করার প্রবল আশঙ্কা করা যাচ্ছে।

যেসব জেলায় কালবৈশাখী ঝড় হতে পারে- ময়মনিসংহ বিভাগের জামালপুর, শেরপুর, নেত্রকোনা, ময়মনসিংহ জেলা, সিলেট বিভাগের সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ জেলা, ঢাকা বিভাগের গাজীপুর, কিশোরগঞ্জ জেলা, ঢাকা জেলার উত্তর দিকের কোন-কোন এলাকা।

এছাড়াও রাজশাহী বিভাগের বগুড়া, সিরাজগঞ্জ জেলা, রংপুর বিভাগের লালমনিরহাট, গাইবান্ধা, কুড়িগ্রাম জেলা এবং চট্টগ্রাম বিভাগের ব্রাক্ষণবাড়িয়া জেলায় ঝড় হতে পারে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!