ঢাকা   বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

বিশ্ব কূটনীতিতে ব্যাপক সক্রিয় পাকিস্তান

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬, ০৮:০৫ পিএম

বিশ্ব কূটনীতিতে ব্যাপক সক্রিয় পাকিস্তান

মধ্যপ্রাচ্য ও আঞ্চলিক কূটনীতিতে ব্যাপক সক্রিয় ভূমিকা পালন করছে পাকিস্তান। যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনার মধ্যে নতুন করে আলোচনা শুরু করাতে বিভিন্ন দেশকে সম্পৃক্ত করার চেষ্টা চালাচ্ছে ইসলামাবাদ। আর এই প্রেক্ষাপটে সৌদি আরব সফর শেষে কাতারে পৌঁছেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। সেখানে তার গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেয়ার কথা রয়েছে।

সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ সৌদি আরব সফর শেষে কাতারের রাজধানী দোহায় পৌঁছেছেন। সেখানে তিনি কাতারের আমিরের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফা আলোচনা আয়োজনের প্রচেষ্টার অংশ হিসেবেই এই সফর অনুষ্ঠিত হচ্ছে।

দোহা থেকে আল জাজিরার সংবাদদাতা ওসামা বিন জাভেদ জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ তার কূটনৈতিক সফরের প্রথম ধাপ সৌদি আরবে শেষ করেছেন। এই সফরের লক্ষ্য হলো—পরবর্তী পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে সমন্বয় করা।

সৌদি আরবের পর তিনি কাতার সফর করছেন এবং এরপর তুরস্কে যাওয়ার কথা রয়েছে।

ধারণা করা হচ্ছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফা আলোচনা হতে পারে। তবে বিষয়টি অনেকটাই নির্ভর করছে পাকিস্তানের সেনাপ্রধানের ওপর। ফিল্ড মার্শাল আসিম মুনির বর্তমানে তেহরানে অবস্থান করছেন এবং সব পক্ষকে একত্রে আনতে কাজ করছেন।

সব পক্ষ থেকেই ভিন্ন ভিন্ন বার্তা পাওয়া যাচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। পাকিস্তান বলছে, তারা কূটনৈতিক গোপনীয়তা বজায় রাখতে চায়।

তেহরান থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের সঙ্গে আস্থার ঘাটতি এখনও কাটেনি। আলোচনার টেবিলে দুই পক্ষকে ফেরাতে আরও বড় প্রচেষ্টা প্রয়োজন হবে। তবে পাকিস্তান আশাবাদী যে তারা এই ব্যবধান কিছুটা কমাতে পারবে, কারণ জেনেভায় ইতোমধ্যে কিছু অগ্রগতি হয়েছে।

 

বার্তা বাজার/এমএমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!