ঢাকা   শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

আওয়ামী লীগ থেকে পদত্যাগ করে ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬, ১১:০৫ পিএম

আওয়ামী লীগ থেকে পদত্যাগ করে ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

লালমনিরহাটের আদিতমারী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পদ থেকে পদত্যাগ করেছেন মো. আব্দুস সোহরাব। তিনি ৫নং সাপ্টিবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি তার পদত্যাগের বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।

সংবাদ সম্মেলনে আব্দুস সোহরাব বলেন, দীর্ঘদিন ধরে দলীয় রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও বর্তমানে শারীরিক অসুস্থতা ও বয়সজনিত কারণে তার পক্ষে সাংগঠনিক দায়িত্ব যথাযথভাবে পালন করা সম্ভব হচ্ছে না। এ কারণে তিনি স্বেচ্ছায় সহ-সভাপতি পদসহ দলের সকল সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছেন।

তিনি জানান, ইতোমধ্যে আদিতমারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে লিখিত পদত্যাগপত্র জমা দিয়েছেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমি শারীরিকভাবে অসুস্থ। এই বয়সে দায়িত্ব পালন করা কষ্টকর হয়ে পড়েছে। তাই এখন বিশ্রামে যেতে চাই এবং সক্রিয় রাজনীতি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।”

এদিকে, তার এই পদত্যাগের ঘোষণাকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা শুরু হয়েছে।

 

বার্তা বাজার/এমএমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!