ঢাকা   শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ফিরল জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, থাকছে ছুটি

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৬, ০৮:৫৩ এএম

ফিরল জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, থাকছে ছুটি

৭ নভেম্বর পুনরায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। পাশাপাশি এদিন সরকারি ছুটিও থাকবে।

মন্ত্রিসভার বৈঠক শেষে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি এ তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবসটি আগে ছিল; এখন আবার তা ফিরিয়ে আনা হয়েছে। গত ১৬ বছর এটি করা হয়নি। এই দিবসটি ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হবে এবং এদিন সরকারি ছুটি থাকছে।

বাংলাদেশের রাজনীতিতে ৭ নভেম্বর অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ১৯৭৫ সালের এই দিনে সিপাহি-জনতার ঐতিহাসিক বিপ্লব ঘটেছিল। যেই বিপ্লব-অভ্যুত্থানের মধ্য দিয়ে সাময়িক বন্দিদশা থেকে মুক্ত হন তৎকালীন সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমান। বিএনপিসহ সমমনা দলগুলো ৭ নভেম্বরকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পালন করে আসছে।

বিএনপি সরকারের আমলে এ দিনটিতে সরকারি ছুটি ছিল। পরে আওয়ামী লীগ সরকার এ ছুটি বাতিল করে। এছাড়া, ৬ জুলাই পল্লী উন্নয়ন দিবস পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে এদিন সরকারি ছুটি থাকবে না।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!