ঢাকা   শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

আমি দেবিদ্বারের নারীদের শিক্ষার দায়িত্ব নেব ইনশা আল্লাহ: হাসনাত আবদুল্লাহ

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৬, ১০:২৮ পিএম

আমি দেবিদ্বারের নারীদের শিক্ষার দায়িত্ব নেব ইনশা আল্লাহ: হাসনাত আবদুল্লাহ

নারী শিক্ষার ওপর গুরুত্ব আরোপ করেছেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। তিনি বলেছেন, ‘আপনারা আপনাদের মেয়েদের শিক্ষিত করে গড়ে তোলেন। এ ক্ষেত্রে যদি কোনো সহযোগিতা প্রয়োজন হয়, আমি দেবিদ্বারের নারীদের শিক্ষার দায়িত্ব নেব ইনশা আল্লাহ।’

আজ শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে উপজেলার রসুলপুর ইউনিয়নের খাইয়ার গ্রামে লোডশেডিংয়ের প্রতিবাদে মানুষের মাঝে মোমবাতি বিতরণকালে তিনি এসব কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ নারীদের উদ্দেশে বলেন, ‘আপনারা আপনাদের সমস্যার কথা বলতে শেখেন, অনেকে আপনাদের ঘরে ঢুকিয়ে রাখতে চাইবে। মেয়েদের শিক্ষিত হতে হবে, সে ক্ষেত্রে মায়েদের সচেতন হতে হবে। মা সচেতন হলে ছেলেমেয়েরা শিক্ষিত হবে।’

হাসনাত আরও বলেন, ‘আপনারা আপনাদের সমস্যার কথাগুলো বলবেন। আপনারা মেয়েদের পড়াশোনা করাবেন। মেয়েরা লেখাপড়া করে শিক্ষিত হলে চাকরি করে মা-বাবার ও পরিবারের দায়িত্ব নিতে পারে। চাকরি না করলেও তারা যে পরিবারে যাবে, সে পরিবারকে গুছিয়ে রাখবে, সন্তানদের শিক্ষিত করে গড়ে তুলবে।’

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!