ঢাকা   রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ক্রিমিয়ায় ৩টি রুশ যুদ্ধজাহাজে হামলার দাবি ইউক্রেনের

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬, ০৩:৫১ এএম

ক্রিমিয়ায় ৩টি রুশ যুদ্ধজাহাজে হামলার দাবি ইউক্রেনের

অধিকৃত ক্রিমিয়া উপদ্বীপে রাশিয়ার কৃষ্ণসাগরীয় নৌবহরে বড় ধরনের হামলার দাবি করেছে ইউক্রেন। শনিবার ইউক্রেনের নিরাপত্তা বাহিনী জানায়, তাদের এক জটিল অভিযানে রাশিয়ার তিনটি যুদ্ধজাহাজ, একটি রাডার সিস্টেম এবং লজিস্টিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।

টেলিগ্রামে দেওয়া এক পোস্টে ইউক্রেনীয় সংস্থাটি জানায়, রাশিয়ার নৌবাহিনীর দুটি বিশাল ল্যান্ডিং শিপ ইয়ামাল ও আজভ এই হামলার শিকার হয়েছে। এ ছাড়া অজ্ঞাত আরও একটি রুশ যুদ্ধজাহাজে আঘাত হানা হয়েছে।

বিবৃতিতে ইউক্রেন আরও দাবি করেছে, অভিযানে রাশিয়ার একটি অ্যান্টি-সাবোটাজ বোটও সম্ভাব্য ক্ষতিগ্রস্ত হয়েছে।

ক্রিমিয়ায় রাশিয়ার সামরিক সক্ষমতা গুঁড়িয়ে দিতে এই অভিযানকে একটি ‘জটিল অপারেশন’ হিসেবে অভিহিত করেছে কিয়েভ।

সূত্র: সিনহুয়া

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!