ইরানের সঙ্গে নির্ধারিত আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগের কারণেই তিনি সফরটি বাতিল করেছেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এর আগে জাতিসংঘে নিযুক্ত মার্কিন দূত মাইক ওয়াল্টজ এবং জ্বালান মন্ত্রী ক্রিস রাইট ইঙ্গিত দিয়েছিলেন যে, ইসলামাবাদে সোমবার থেকে শুরু হতে যাওয়া আলোচনায় ভ্যান্স মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। তবে শেষ মুহূর্তে সেই পরিকল্পনায় পরিবর্তন আনা হয়েছে।
এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “শুধুমাত্র নিরাপত্তাজনিত কারণেই জেডি ভ্যান্স এই সফরে যাচ্ছে না।” তিনি ভ্যান্সকে অত্যন্ত দক্ষ ব্যক্তি হিসেবেও উল্লেখ করেন।
সূত্র: আল–জাজিরা
বার্তা বাজার/এমএমএইচ






