ঢাকা   বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ইরান যুদ্ধের প্রভাবে দুর্বল হচ্ছে ইউরোপ: তায়েপ এরদোয়ান

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬, ১০:৫০ এএম

ইরান যুদ্ধের প্রভাবে দুর্বল হচ্ছে ইউরোপ: তায়েপ এরদোয়ান

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান বলেছেন, ইরান যুদ্ধের পরিণতি ইউরোপেও ছড়িয়ে পড়ছে এবং পরিস্থিতি আরো খারাপ হতে পারে। জার্মান প্রেসিডেন্ট ফ্রাঙ্ক-ওয়াল্টার স্টাইনমায়ারের সঙ্গে টেলিফোন আলাপে তিনি একথা বলেন।

এরদোয়ান বলেন, ‘আমাদের অঞ্চলের এই যুদ্ধ ইউরোপকেও দুর্বল করতে শুরু করেছে। যদি শান্তি প্রতিষ্ঠা করা না যায়, তবে সংঘাতের কারণে সৃষ্ট ক্ষতির মাত্রা আরো বাড়তে পারে।’

তুর্কি প্রেসিডেন্ট বলেন, আলোচনার মাধ্যমে ইরান সংঘাতের অবসান ঘটিয়ে একটি স্থায়ী শান্তি অর্জনের জন্য প্রচেষ্টা চালাচ্ছে তুরস্ক।

সূত্র: আল জাজিরা

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!