ঢাকা   শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

জুলাই কাজে লাগিয়ে শিবির সব ক্যাম্পাসে একক কর্তৃত্বের স্বপ্ন দেখেছিল: আব্দুল কাদের

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৬, ০৪:৩৫ পিএম

জুলাই কাজে লাগিয়ে শিবির সব ক্যাম্পাসে একক কর্তৃত্বের স্বপ্ন দেখেছিল: আব্দুল কাদের

জুলাইয়ের সুযোগ কাজে লাগিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সব ক্যাম্পাসে একক কর্তৃত্ব প্রতিষ্ঠা করার স্বপ্ন দেখেছিল বলে মন্তব্য করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সাবেক সমন্বয়ক আব্দুল কাদের। তার অভিযোগ, ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার সরকার পতনের দিনই শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে উঠে গেছে।

আজ শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এমন অভিযোগ তোলেন আব্দুল কাদের। তিনি বলেন, ‘ছাত্রশিবির জুলাইয়ের সুযোগকে কাজে লাগিয়ে ছাত্ররাজনীতি নিষিদ্ধ করে অপরাপর সবার রাজনীতি বন্ধ করার পাঁয়তারা চালিয়েছিল।

উদ্দেশ্য ছিল, কেবল নিজেরাই রাজনীতি করবে। সে লক্ষ্যে ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে শিবিরের নেতারা ক্যাম্পাসে রাত-দিন মব চালিয়েছিল।’
আব্দুল কাদের বলেন, ‘৫ আগস্ট (২০২৪ সাল) বিকেলেই শিবির হলে উঠে গেছে, তাদের সব নেতাকর্মীদের হলে তুলে ফেলছে। বিপরীতে অন্য সংগঠনের কেউ হলে উঠতে গেলে মব সৃষ্টি করে হল থেকে বের করে দিয়েছে।’

“ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘সাধারণ শিক্ষার্থী’ নামে তারা হল চালাইছে বলে জানান আব্দুল কাদের। তার দাবি, ব্যাচ প্রতিনিধির নামে শিবির হলগুলোতে ছায়া প্রশাসন কায়েম করেছে, হলের সব সিদ্ধান্ত নিত তারা। হলে কে থাকবে কে থাকতে পারবে না, কার নামে মামলা হবে কারা মামলা থেকে রেহাই পাবে, শিবির সব ঠিক করতো ব্যাচ প্রতিনিধির নামে।”

আব্দুল কাদের বলেন, ‘শিবির স্বপ্ন দেখেছিল, জুলাইয়ের সুযোগটা কাজে লাগিয়ে তারা বুয়েটের মতো ঢাবিসহ সব ক্যাম্পাসে একক কর্তৃত্ব প্রতিষ্ঠা করবে এবং সেটা ধরেও রাখবে।

কিন্তু সেটা যে সম্ভব না, অবাস্তব এবং দুঃস্বপ্ন, তারা সেটা বুঝে নাই।’ ছাত্রশিবির এই বিষয়টি যত তাড়াতাড়ি বুঝবে ততই নিজেদের জন্য লাভ বলে জানিয়েছেন আব্দুল কাদের। একই সঙ্গে তা সাধারণ শিক্ষার্থীদের জন্য, শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের জন্যও লাভ বলে মন্তব্য তার।

 

বার্তা বাজার/এস এইচ

 

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!