ঢাকা   শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ক্ষমতার জোরে জনরায় উপেক্ষা করা কোনোভাবেই শুভ লক্ষণ নয়: এবি পার্টির চেয়ারম্যান

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৬, ০২:২৩ এএম

ক্ষমতার জোরে জনরায় উপেক্ষা করা কোনোভাবেই শুভ লক্ষণ নয়: এবি পার্টির চেয়ারম্যান

এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, বর্তমান শাসকগোষ্ঠীর আচরণে তৎকালীন পাকিস্তানি সামরিক জান্তার প্রতিফলন দেখা যাচ্ছে।

তিনি সতর্ক করে বলেন, জনরায়কে ক্ষমতার জোরে উপেক্ষা করা কোনোভাবেই শুভ লক্ষণ নয় এবং এর পরিণতি কখনোই ভালো হয় না।

শুক্রবার (২৪ এপ্রিল) সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ খেলাফত মজলিস কর্তৃক আয়োজিত ‘গণভোটের রায় বাস্তবায়ন করার দাবিতে’ গণসমাবেশে তিনি এসব কথা বলেন।

মঞ্জু বলেন, সংবিধানের ঊর্ধ্বে জনগণের রায়। গণভোটের মাধ্যমেই সংবিধান প্রণয়ন ও পরিবর্তন করা হয়। অথচ আজ সেই গণরায়কে অবজ্ঞা করা হচ্ছে, যা গণতন্ত্রের জন্য গভীর হুমকি।

তিনি আরও বলেন, ১৯৭০ সালের নির্বাচনে জনগণের রায় অস্বীকার করে তৎকালীন পাকিস্তানি সামরিক সরকার দেশকে এক ভয়াবহ পরিণতির দিকে ঠেলে দিয়েছিল। আজকের পরিস্থিতির সঙ্গে সেই সময়ের অদ্ভুত মিল খুঁজে পাওয়া যায়। ২০২৬ সালের প্রায় ৭০ শতাংশ মানুষের রায়কে উপেক্ষা করা হয়েছে, এটি দেশের জন্য অশুভ সংকেত।

তিনি আরও বলেন, জনগণের অধিকার কখনো দমন করে রাখা যায় না। প্রয়োজনে আন্দোলন-সংগ্রামের মাধ্যমে গণভোটের রায় বাস্তবায়ন করা হবে। তিনি সকল গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র রক্ষার আহ্বান জানান।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!