ঢাকা   সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ছাত্রদল না শোধরালে শিবির পেস বল শুরু করবে, ছাত্রলীগের পরিণতি হবে: শিবির সভাপতি

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৬, ০৩:০৫ এএম

ছাত্রদল না শোধরালে শিবির পেস বল শুরু করবে, ছাত্রলীগের পরিণতি হবে: শিবির সভাপতি

ছাত্রদল প্রত্যেকটা ক্যাম্পাসে পায়ে পাড়া দিয়ে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করছে বলে অভিযোগ করেছেন ছাত্রশিবিরের সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম। শুক্রবার সন্ধ্যায় যশোর বিডি হল মিলনায়তনে ছাত্রশিবিরের কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

নূরুল ইসলাম সাদ্দাম বলেন, ছাত্রদল কাদের ওপর পেশিশক্তি দেখাও, তোমরা যখন ছাত্রলীগের কাছে মার খাইতা তখন সেই মারগুলো কারা ঠেকিয়েছে। তোমরা সিন্নি খাইলা মোল্লাদের উছিলায়, সেই মোল্লাদের এখন ভুলে যাও। আমরা ধৈর্য ধারণ করছি, কিন্তু দুর্বল ভেবো না। তোমরা সাবধান হয়ে যাও।

তিনি ক্রিকেটের উপমা টেনে বলেন, জায়গায় দাঁড়ায় বল করলে বলে জোর হয় না। বলে জোর আনতে রানআপ নিতে পিছে যেতে হয়। এর মধ্যে তোমরা শুধরে না গেলে ছাত্রশিবির পেস বল শুরু করবে। তখন তোমাদের পরিণতি ছাত্রলীগের মতোই হবে।’

জনগণের দৃষ্টি অন্যদিকে ফেরাতে ছাত্রদলকে দিয়ে বিএনপি পরিকল্পিত এই হামলা চালাচ্ছে অভিযোগ করে শিবিরের কেন্দ্রীয় সভাপতি বলেন, ‘ছাত্রদলের এই হামলা বিএনপির ইঙ্গিতেই হচ্ছে। দেশের দায়িত্ব নিয়ে ওপরে ওপরে দেখাচ্ছে খুব ফিটফাট আছি। অর্থনীতির অবস্থা তলে তলে বেহাল। এমন পরিস্থিতি সামাল দিতে জনগণের দৃষ্টি ভিন্ন দিকে প্রবাহিত করতে ক্যাম্পাসে ক্যাম্পাসে অস্থিতিশীল করছে। সেটা দেশের জনগণ বোঝে। গণভোটের রায়কে তোমরা মানো না; সেই দিকে থেকেও দৃষ্টি অন্যদিকে ফেরাতে চাও। তোমরা গুম অধ্যাদেশ বাতিল করেছো। তোমাদের মতো বিভিন্ন অধ্যাদেশ তৈরি করেছো। তোমাদের অপকর্ম ঢাকতে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করছো। এই পথেই হেঁটেছিল আওয়ামী লীগ, ফলে তাদের দেশ থেকে পালাতে হয়েছে। তোমাদেরও দেশ থেকে পালাতে হবে; এখন সেই সময়ের অপেক্ষায় দেশবাসী।

তিনি বলেন, ছাত্রশিবির ছাত্র সংসদ নির্বাচনে জেতার পর ক্যাম্পাসে কোনও সাধারণ শিক্ষার্থীর গায়ে হাত দেয়নি এবং মাদক ও গেস্টরুম সংস্কৃতি নির্মূল করেছে।

শিবির সভাপতি বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে সিট দেওয়া নিয়ে সমালোচনা করেন। যুবদলের কেন্দ্রীয় নেতারা বিশেষ বিবেচনায় হলে সিট পাচ্ছে বলে অভিযোগ করেন।

ছাত্রশিবিরের যশোর জেলা পূর্ব শাখার সভাপতি এম মিনারুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় মাদ্রাসা সম্পাদক হাফেজ ইসমাইল হোসেন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন যশোর-৫ আসনের সংসদ সদস্য গাজী এনামুল হক, জেলা জামায়াতের সেক্রেটারি আবু জাফর, সহকারী সেক্রেটারি মনিরুল ইসলাম প্রমুখ।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন