ঢাকা   শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

মুরাদনগরে অবৈধ ড্রেজারে মাটি উত্তোলনের অপরাধে ৭ দিনের কারাদণ্ড, ৩টি মেশিন জব্দ

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৬, ১০:১৮ এএম

মুরাদনগরে অবৈধ ড্রেজারে মাটি উত্তোলনের অপরাধে ৭ দিনের কারাদণ্ড, ৩টি মেশিন জব্দ

কুমিল্লার মুরাদনগরে কৃষিজমি থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে মাটি উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে জব্দ করা হয়েছে ৩টি ড্রেজার মেশিন এবং অপসারণ করা হয়েছে প্রায় ৫০০ ফুট পাইপ।

শুক্রবার দুপুরে উপজেলার শ্রীকাইল ইউনিয়নের মোহাম্মদপুর বিল এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাকিব হাসান খান।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি চক্র ওই এলাকায় কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলন করে আসছিল। বিষয়টি প্রশাসনের নজরে এলে অভিযান চালানো হয়। অভিযানের সময় ঘটনাস্থল থেকে ড্রেজার মেশিন জব্দ এবং পাইপ অপসারণ করা হয়। পাশাপাশি ড্রেজার পরিচালনার দায়ে এক ব্যক্তিকে তাৎক্ষণিকভাবে কারাদণ্ড দেওয়া হয়।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাকিব হাসান খান বলেন, কৃষিজমি রক্ষায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিত চলবে। কোনোভাবেই এ ধরনের কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!