রাজধানীর নয়াপল্টনে মহান মে দিবস উপলক্ষে সমাবেশ করবে বিএনপির সহযোগী সংগঠন শ্রমিক দল। এতে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত থাকবেন।
আজ শনিবার (২৫ এপ্রিল) সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যৌথসভা হয়। সভা শেষে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সমাবেশের কথা জানান। ওই দিন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জুমার নামাজ শেষে এই সমাবেশ শুরু হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক শামসুর রহমান শিমুল বিশ্বাস, যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন প্রমুখ।
উল্লেখ্য, এর আগে শুক্রবার জাতীয়তাবাদী শ্রমিক দল এক যৌথ সংবাদ সম্মেলনেও এ তথ্য জানিয়েছিল।
বার্তা বাজার/এমএমএইচ






