ঢাকা   শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

পাকিস্তানের সেনাপ্রধানের প্রশংসা করলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৬, ০৭:০৭ পিএম

পাকিস্তানের সেনাপ্রধানের প্রশংসা করলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

পাকিস্তানের সেনাবাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের মধ্যস্থতা চেষ্টার প্রশংসা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। দুজনের মধ্যে আজ সকালে অনুষ্ঠিত এক বৈঠকের পর তিনি এ মন্তব্য করেন।

শনিবার (২৫ এপ্রিল) আল জাজিরার প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, বৈঠকে চলমান যুদ্ধবিরতির সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। এসময় পশ্চিম এশিয়ায় শান্তি ও স্থিতিশীলতা জোরদারে সহযোগিতার বিষয় নিয়েও মতবিনিময় হয়।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরগচি বলেন, যুদ্ধবিরতি প্রতিষ্ঠা এবং সংঘাতের অবসান ঘটাতে পাকিস্তান সরকারের ভূমিকা প্রশংসনীয়। বিশেষ করে ফিল্ড মার্শাল আসিম মুনিরের প্রচেষ্টার প্রশংসা করেন আরাঘচি। পাশাপাশি এ বিষয়ে ইরানের নিজস্ব দৃষ্টিভঙ্গি ও বিবেচনাও তুলে ধরেন তিনি।

অন্যদিকে, পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির জানিয়েছেন, কাঙ্ক্ষিত ফল অর্জন না হওয়া পর্যন্ত পাকিস্তান তার মধ্যস্থতা প্রচেষ্টা অব্যাহত রাখবে।

এদিকে, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য আলোচনার পথ তৈরি করতে এবং বিভিন্ন শর্তাবলি নিয়ে পাকিস্তানের মধ্যস্থতাকারী দলের সঙ্গে আলোচনার উদ্দেশ্যে ইসলামাবাদে অবস্থান করছে ইরানি প্রতিনিধিদল। যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও আলোচনার জন্য পাকিস্তানের পথে রয়েছেন বলে জানা যায়।

তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো বৈঠকের পরিকল্পনা নেই বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। তিনি বলেন, ‘ইরানের পর্যবেক্ষণগুলো পাকিস্তানকে জানানো হবে।’ পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির ইসলামাবাদ সফর সম্পর্কে বলতে গিয়ে বাঘাই উল্লেখ করেন, এ প্রতিনিধিদল উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবে।

 

বার্তা বাজার/এমএমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!