ঢাকা   শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

জলদস্যু হামলায় তেলবাহী জাহাজসহ জিম্মি ১১ পাকিস্তানি নাবিক

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৬, ০৯:১৫ পিএম

জলদস্যু হামলায় তেলবাহী জাহাজসহ জিম্মি ১১ পাকিস্তানি নাবিক

সোমালিয়ার উপকূলের কাছে ১১ জন পাকিস্তানি নাবিকসহ একটি তেলবাহী জাহাজ জলদস্যুদের কবলে পড়েছে।

দ্য নিউজের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানায় জিও নিউজ।

শিপিং সূত্রের বরাত প্রতিবেদনে জানানো হয়, ‘অনার ২৫’ নামের জাহাজটি গত মঙ্গলবার জলদস্যুদের হামলার মুখে পড়ে এবং পরে সেটি দখল করে নেওয়া হয়।

পাকিস্তানের মেরিটাইম অ্যাফেয়ার্স মন্ত্রণালয় জানায়, নাবিকদের নিরাপদ উদ্ধারে তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়া হয়েছে।

ফেডারেল মেরিটাইম অ্যাফেয়ার্স মন্ত্রী জুনাইদ আনোয়ার চৌধুরী এ ঘটনার বিস্তারিত প্রতিবেদন চেয়েছেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে উদ্ধার তৎপরতা জোরদার ও সমন্বিত করার নির্দেশ দিয়েছেন।

মন্ত্রণালয় জানায়, তারা সংশ্লিষ্ট সব সংস্থার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

এছাড়া দ্রুত কূটনৈতিক উদ্যোগ নেওয়ার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ করা হয়েছে এবং জাহাজে থাকা পাকিস্তানি নাগরিকদের মুক্তির জন্য সোমালিয়া সরকারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।

এর আগে ২০২৪ সালে একই ধরনের ঘটনায় সোমালিয়ার উপকূলের কাছে বাংলাদেশি পতাকাবাহী একটি কার্গো জাহাজ ও এর ২৩ জন নাবিককে অপহরণ করেছিল জলদস্যুরা।

পরবর্তীতে বিপুল পরিমাণ মার্কিন ডলার মুক্তিপণ হিসেবে আকাশপথে ফেলে দেওয়ার পর জাহাজ ও নাবিকদের মুক্তি দেওয়া হয়।

এর পর থেকে একাধিক ঘটনায় ভারত মহাসাগরে জলদস্যুতা আবারও বাড়ছে বলে উদ্বেগ তৈরি হয়েছে, বিশেষ করে আন্তর্জাতিক বাহিনীর পুনর্বিন্যাসের ফলে নিরাপত্তা ঘাটতি তৈরি হওয়াকে কাজে লাগাচ্ছে সুযোগসন্ধানী জলদস্যুরা।

 

বার্তা বাজার/এমএমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!