ঢাকা   রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

চলমান উত্তেজনার মধ্যে ছাত্রদল-শিবিরের উপহার বিনিময়

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬, ১১:২৮ এএম

চলমান উত্তেজনার মধ্যে ছাত্রদল-শিবিরের উপহার বিনিময়

নিজেদের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেও মৌলভীবাজার সরকারি কলেজে সৌহার্দ্যের নজির স্থাপন করেছে ছাত্রদল ও ছাত্রশিবির।

মৌলভীবাজার সরকারি কলেজে অনার্সের ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীদের সহায়তার জন্য ছাত্রদল ও ছাত্রশিবির পৃথক পৃথক তথ্য কেন্দ্র স্থাপন করে।

এসময় ছাত্রদল ও শিবিরের নেতাকর্মীরা একে অন্যের সঙ্গে সৌহার্দ্যপূর্ন সাক্ষাৎ করেন।

প্রথমে শিবিরের নেতাকর্মীরা ছাত্রদলের তথ্যকেন্দ্রে পানি ও কলম নিয়ে গিয়ে ছাত্রদল নেতাকর্মীদের এসব উপহার দেয়। কিছুক্ষণ পরে ছাত্রদলের নেতাকর্মীরাও শিবিরের তথ্যকেন্দ্রে কেক নিয়ে হাজির হয়ে শিবিরের নেতাকর্মীদের এগুলো উপহার দেন। দেশে দুই ছাত্রসংগঠনের মধ্যে চলমান সম্পর্কের টানাপোড়েনের মাঝে এমন সৌহার্দ্যকে অনন্য নজির বলে মনে করছেন সাধারণ মানুষ।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!