ঢাকা   সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

রাজনীতিতে কাউকে নির্মূল করা সম্ভব না, আওয়ামী লীগকেও না : বিএনপি নেত্রী পাপিয়া

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬, ১১:৩৩ এএম

রাজনীতিতে কাউকে নির্মূল করা সম্ভব না, আওয়ামী লীগকেও না : বিএনপি নেত্রী পাপিয়া

অ্যাডভোকেট সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া বলেন, ‘রাজনীতিতে কাউকে নির্মূল করা সম্ভব না, আওয়ামী লীগকেও না। তবে বাংলা ভাষার অলংকারীজন নির্মূল, নির্মোহ, নির্লোভ, নিঃশেষ—এগুলো ক্ষেত্রবিশেষে প্রয়োগ হয়। ঠিক আছে।’

সোমবার (২৭ এপ্রিল) একটি বেসরকারি টেলিভিশনে প্রচারিত এক টক শোতে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘আওয়ামী লীগ জামায়াতকে নির্মূল করতে পারেনি। আবার জামায়াত কিংবা অন্তর্বর্তীকালীন সরকার কিংবা আমরাও কি আওয়ামী লীগকে নির্মূল করতে পেরেছি? করতে পারিনি। কাউকে নির্মূল করা কখনোই সম্ভব না।’

তিনি আরো বলেন, ‘একটা অপরাধের বিচার হওয়া এক জিনিস, আর টোটাল রাজনৈতিক সংগঠনকে একবারে নিঃশেষ করে দেওয়া।

এইটা পৃথিবীর ইতিহাসে কোনো রাষ্ট্রেই কখনো সম্ভব হয়নি। বাংলাদেশেও হওয়ার কোনো প্রকার সম্ভাবনা নেই।’ বিএনপির সাবেক এই সংসদ সদস্য বলেন, ‘আমি যদি বলি অন্তর্বর্তীকালীন সরকার ড. ইউনূসের সঙ্গে সমঝোতা করে জামায়াত বিরোধীদল হয়েছে, তাহলে সেখানে জামাতের উত্তরটা কী থাকবে? আর জামাত ক্ষমতায় আসবে এটা কিসের বশবর্তী হয়ে কোন পরিসংখ্যানের ভিত্তিতে এবং কিভাবে তারা এই এনালাইসিসটা করে। বরং জামায়াতে ইসলামীর ভোট বৃদ্ধি করার জন্য অনেক কলাকৌশল ইউনূস গভর্নমেন্ট গ্রহণ করেছে।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!