ঢাকা   সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

‘আমি যাদের বিশ্বাস ভেঙেছি, তাদের কাছে ক্ষমা চাইছি’: ট্রাম্পের সম্ভাব্য ঘাতক অ্যালেন

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬, ০৭:৩৫ পিএম

‘আমি যাদের বিশ্বাস ভেঙেছি, তাদের কাছে ক্ষমা চাইছি’: ট্রাম্পের সম্ভাব্য ঘাতক অ্যালেন

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন ডিনার-এ গুলিবর্ষণের ঘটনার পর গ্রেপ্তার সন্দেহভাজন ক্যালিফোর্নিয়ার শিক্ষক কোল টমাস অ্যালেনের লেখালেখি ও বার্তা খতিয়ে দেখছে তদন্তকারীরা। ৩১ বছর বয়সী অ্যালেন হামলার আগে পরিবারের সদস্যদের কাছে পাঠানো এক বার্তায় লিখেছিলেন, ‘আমি যাদের বিশ্বাস ভেঙেছি, তাদের কাছে ক্ষমা চাইছি… তবে আমি ক্ষমা পাবো বলে আশা করি না।’ খবর সিএনএনের।

কর্তৃপক্ষ জানায়, তিনি ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করতে চেয়েছিলেন এবং রাজনৈতিক ক্ষোভ থেকেই এই পদক্ষেপ নিয়েছেন। সাম্প্রতিক বছরগুলোতে তিনি বামপন্থি সক্রিয়তায় জড়িয়ে পড়েন এবং নিয়মিত অস্ত্রচর্চা করতেন বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন। তদন্তে জানা গেছে, লস অ্যাঞ্জেলেস থেকে ট্রেনে করে ওয়াশিংটন ডিসিতে এসে তিনি একটি হোটেলে ওঠেন, যেখানে ওই ডিনার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডোনাল্ড ট্রাম্পসহ প্রশাসনের শীর্ষ কর্তারা।

অ্যালেন পিস্তল ও শটগান নিয়ে নিরাপত্তা ভেদ করার চেষ্টা করলে গুলি শুরু হয়। এতে এক সিক্রেট সার্ভিস সদস্য আহত হন, যদিও তার বুলেটপ্রুফ ভেস্ট তাকে রক্ষা করে। পরে দ্রুতই হামলাকারীকে আটক করা হয়।

এরপর অ্যালেনের বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র ব্যবহার ও ফেডারেল কর্মকর্তার ওপর হামলার অভিযোগ আনা হয়েছে। তদন্তকারীরা তার সামাজিক যোগাযোগমাধ্যম, রাজনৈতিক সংশ্লিষ্টতা এবং ব্যক্তিগত জীবন বিশ্লেষণ করে হামলার প্রকৃত উদ্দেশ্য খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!