ঢাকা   মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

পুরোদমে বিদ্যুৎ সরবরাহ শুরু করেছে আদানি

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬, ১০:১৫ পিএম

পুরোদমে বিদ্যুৎ সরবরাহ শুরু করেছে আদানি

পুরোদমে বিদ্যুৎ সরবরাহ শুরু করেছে আদানি

আন্তর্জাতিক ডেস্ক : কারিগরি ত্রুটির কারণে গত ২২ এপ্রিল বন্ধ হয়ে যাওয়া আদানির একটি ইউনিটের মেরামত কাজ শেষ হয়েছে। ফলে উৎপাদনে ফিরে পুরোদমে বিদ্যুৎ সরবরাহ শুরু করেছে প্রতিষ্ঠানটি।

সোমবার (২৭ এপ্রিল) পিডিবি ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আজ সন্ধ্যা ৭টা ৪৭ মিনিট থেকে বিদ্যুৎ সরবরাহ শুরু করেছে বন্ধ হয়ে থাকা ইউনিটটি। অর্থাৎ দুটো ইউনিট থেকেই এখন পূর্ণ সক্ষমতায় বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।

এর আগে গত মঙ্গলবার আদানি পাওয়ারের একটি ইউনিটে কারিগরি ত্রুটি দেখা দেয়। এর ফলে ওই ইউনিটের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। ত্রুটি সারিয়ে পুনরায় উৎপাদনে ফিরতে ইউনিটটির অন্তত ৩ থেকে ৫ দিন সময় লাগতে পারে বলে সে সময় জানানো হয়।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!