ঢাকা   বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

হরমুজ প্রণালি খুলে দিতে যুক্তরাষ্ট্রকে অনুরোধ করেছে ইরান: ট্রাম্প

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৬, ০৯:২৫ পিএম

হরমুজ প্রণালি খুলে দিতে যুক্তরাষ্ট্রকে অনুরোধ করেছে ইরান: ট্রাম্প

ইরান যুক্তরাষ্ট্রকে হরমুজ প্রণালি খুলে দেওয়ার অনুরোধ জানিয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ দেওয়া এক পোস্টে তিনি এই দাবি করেন।

ট্রাম্প বলেন, ইরান আমাদের জানিয়েছে তারা এখন ‘ধসের অবস্থায়’ রয়েছে। তারা চায় আমরা যত দ্রুত সম্ভব হরমুজ প্রণালি খুলে দিই, একই সঙ্গে তারা তাদের নেতৃত্ব পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে।

তিনি আরও বলেন, ইরান শেষ পর্যন্ত নেতৃত্ব সংকট কাটিয়ে উঠতে পারবে বলে তিনি মনে করেন।

তবে ট্রাম্পের এ দাবির বিষয়ে এখন পর্যন্ত ইরানের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

 

বার্তা বাজার/এমএমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!