ঢাকা   বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

প্রায় ২৪০০ মার্কিন মেরিন সেনার গোপন তথ্য প্রকাশ করলো ইরানপন্থি হানদালা হ্যাকার গ্রুপ

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৬, ০৮:৩৮ এএম

প্রায় ২৪০০ মার্কিন মেরিন সেনার গোপন তথ্য প্রকাশ করলো ইরানপন্থি হানদালা হ্যাকার গ্রুপ

পারস্য উপসাগরে মোতায়েন থাকা মার্কিন মেরিনদের ব্যক্তিগত তথ্য প্রকাশের দাবি করেছে ইরানের সঙ্গে সংশ্লিষ্ট বলে ধারণা করা সাইবার গোষ্ঠী ‘হানদালা’। গোষ্ঠীটি তাদের টেলিগ্রাম চ্যানেলে এক পোস্টে জানায়, ২ হাজার ৩৭৯ জন মার্কিন মেরিনের নাম ও বিস্তারিত তথ্য প্রকাশ করেছে তারা।

দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী, হ্যাকাররা টেলিগ্রামে এসব তথ্য শেয়ার করে নিজেদের ‘নজরদারি সক্ষমতার’ প্রমাণ হিসেবে তুলে ধরেছে।

ইরাকভিত্তিক শাফাক নিউজ জানায়, মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন সেনাদের হোয়াটসঅ্যাপে হুমকিমূলক বার্তা পাঠানো হয়েছে। সে বার্তায় বলা হয়েছে, তারা নজরদারিতে রয়েছে এবং যেকোনও সময় তাদের লক্ষ্যবস্তু করা হতে পারে।

গোষ্ঠীটি আরও দাবি করেছে, তাদের কাছে এসব মেরিন সেনাদের পরিবারের তথ্য, বাসার ঠিকানা, এমনকি দৈনন্দিন রুটিনও অন্তর্ভুক্ত। ভবিষ্যতে আরও তথ্য প্রকাশের হুমকি হানদালা।

এই ঘটনায় মার্কিন প্রতিরক্ষা মহলে গুরুতর উদ্বেগ সৃষ্টি হয়েছে। কারণ সেনা সদস্যদের পরিচয় ও অবস্থান প্রকাশের সঙ্গে বড় ধরনের নিরাপত্তা ঝুঁকি জড়িত। কর্মকর্তারা এখন তথ্য ফাঁসের পরিধি নির্ধারণ এবং এর ফলে সেনাদের নিরাপত্তার ওপর কী প্রভাব পড়তে পারে তা মূল্যায়নে কাজ করছেন।

তদন্তকারীরা তথ্যগুলো কীভাবে সংগ্রহ করা হয়েছে এবং অন্য কোনও সিস্টেম আক্রান্ত হয়েছে কিনা তা খতিয়ে দেখবেন বলে ধারণা করা হচ্ছে।

গত মাসে একই গোষ্ঠী ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) পরিচালক ক্যাশ প্যাটেলের ব্যক্তিগত ইনবক্স হ্যাক করার দাবি করেছিল। সে সময় তারা ইন্টারনেটে প্যাটেলের বেশকিছু আপত্তিকর ছবি প্রকাশ করেছিল।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!